নবীন নিউজ ডেস্ক ০১ মার্চ ২০২৫ ০৪:৪৭ পি.এম
সংগৃহীত ছবি
সৌদি আরব, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানসহ কয়েকটি দেশে আজ থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে দেশগুলোর সরকার।
বাংলাদেশে শনিবার (১ মার্চ) সন্ধ্যা ছয়টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল রোজা শুরু হবে।
এদিকে, রোজা শুরুর সঙ্গে সঙ্গে অনকের মনেই প্রশ্ন; এই সময়টায় কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া।
বাংলাদেশে সাধারণত মার্চ মাস থেকেই গরম শুরু হয়। এ বছর এই মাসের শুরুতেই শুরু হচ্ছে রমজান মাসও। এপ্রিল মাস উষ্ণতম হওয়ায় মার্চ মাসের গরমটা বেশিই হয়ে থাকে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, গত কয়েক দশকের তুলনায় এখন উত্তপ্ত বৈশ্বিক তাপমাত্রা।
এ বছর মার্চ মাসে বাংলাদেশে গরমের সঙ্গে সঙ্গে কালবৈশাখি ঝড়, শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবারও সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে অধিদপ্তর। তবে আগামী পাঁচ দিন সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, মার্চ মাসের প্রথম ১০ দিনের ৪, ৬ ও ৭ মার্চ দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। মার্চের ৪ তারিখে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ও দেশের অন্যত্র সামান্য কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।
অপরদিকে, আকস্মিকভাবে ৬ ও ৭ মার্চ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। ৪ মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চলে এবং ৬ ও ৭ মার্চ খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রপাত হতে পারে। ৪ মার্চ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সপ্তাহে দেশের আবহাওয়া বেশ চরমভাবাপন্ন থাকতে পারে, মানে দিনে গরম আর রাতে শীত থাকতে পারে।
আগামী ১১ থেকে ২০ মার্চের অধিকাংশ সময়ই দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে ১৫ ও ১৬ মার্চ দেশের কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এই ১০ দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৫ ও ১৬ মার্চ দেশের উত্তরাঞ্চলের দু’এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া ১৮, ১৯ ও ২০ মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু স্বল্পস্থায়ী তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি রাতের দিকে দেশের পশ্চিম ও উত্তর অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূতি হতে পারে। অনেকটা দিনে গরম ও রাতে ঠান্ডা পড়তে পারে।
আগামী ২১ থেকে ৩১ মার্চ এই ১০ দিন দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং শেষ দিকে অনেক এলাকা মেঘাছন্ন থাকতে পারে। মার্চের ২৫ তারিখের পর দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে এবং রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা আছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র কালবৈশাখি ঝড়ের (৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে) আশঙ্কা রয়েছে। এছাড়া ২১ থেকে ২৫ মার্চের মধ্যে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন