মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আমন্ত্রণ পেলেও ভারতের আবহাওয়া বিভাগের অনুষ্ঠানে যাচ্ছে না বাংলাদেশ

নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ০৮:৫৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে ‘অত্যাবশ্যক’ না হওয়ায় তাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মাসখানেক আগে ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওই আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মমিনুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের ১৫০ বছর পূর্তির আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও ধারাবাহিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে অত্যাবশ্যক নয়, এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না। সূত্র: বিডিনিউজ।

ভারতের আবহাওয়া দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার কথা তুলে ধরে গত ২০ ডিসেম্বর একটি বৈঠকে যোগ দিতে ভারতে যাওয়ার কথাও বলেন এই আবহাওয়াবিদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার দেশটির বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে বলেছে, এই আয়োজনে যোগ দিতে পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও।

আইএমডির এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেন, আমরা চেয়েছি (১৫০ বছর আগে) আইএমডি যখন চালু হয়, সে সময় যেসব দেশ অখণ্ড ভারতের অংশ ছিল, তারা সবাই যেন এই উৎসবে যোগ দেয়। ইতোমধ্যে পাকিস্তান এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে সাড়া মেলেনি।

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির অধীনে ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করে ভারতের আবহাওয়া বিভাগ। সে হিসাবে চলতি বছরের ১৫ জানুয়ারি সংস্থাটির ১৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

১৮৬৪ সালে সাইক্লোনে বিধ্বস্ত কলকাতা এবং পরবর্তীতে ১৮৬৬ ও ১৮৭১ সালে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্যোগের মোকাবিলায় এই সংস্থাটি চালু করা হয়। প্রথমে এর সদর দফতর কলকাতায় হলেও ১৯০৫ সালে শিমলায়, ১৯২৮ সালে পুনে, এরপর ১৯৪৪ সালে দিল্লিতে নেয়া হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন