শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

ঢাকার ১৮টি ওয়ার্ড ডেঙ্গুর ‘উচ্চঝুঁকিতে’

নবীন নিউজ, ডেস্ক ২৯ মে ২০২৪ ০৪:১৯ পি.এম

সংগৃহীত

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়েও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে গত ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চালানো প্রাক-বর্ষা জরিপে এ তথ্য উঠে এসেছে। 

মঙ্গলবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরে ‘মৌসুমপূর্ব এডিস সার্ভে ২০২৪-এর ফল অবহিতকরণ সভা’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলোতে ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। এর অর্থ হচ্ছে, এসব এলাকার ১০০টির মধ্যে ২০টির বেশি পাত্রে মশা বা লার্ভা পাওয়া গেছে। এই এলাকাগুলো ডেঙ্গুর বেশি ঝুঁকিতে রয়েছে।  

সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডগুলো হলো- ৩, ৪, ৫, ১৩, ১৫, ১৬, ১৭, ২৩, ৫২ ও ৫৪ এবং

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো- ১২, ১৩, ১৭, ২০, ৩১, ৩২, ৩৩ ও ৩৬।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে জরিপের ফল তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক শেখ দাউদ আদনান।

তিনি বলেন, ৪৬৩টি বাড়ির মধ্যে বহুতল ভবনে ৪২ দশমিক ৩৩ শতাংশ, স্বতন্ত্র বাড়িতে ২১ দশমিক ৬ শতাংশ, নির্মাণাধীন বাড়িতে ২১ দশমিক ৬ শতাংশ, সেমিপাকা বাড়িতে ১২ দশমিক ৭৪ শতাংশ এবং খোলা জায়গায় ১ দশমিক ৭৩ শতাংশ লার্ভা পাওয়া গেছে। সর্বোচ্চ ব্রুটো ইনডেক্স (এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক) পাওয়া গেছে ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে ৭৩ দশমিক ৩৩ শতাংশ এবং ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডে এই হার ৪৬ দশমিক ৬৭ শতাংশ।

অপরদিকে, ডিএনসিসির ১২ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ব্রুটো ইনডেক্স পাওয়া গেছে ৪৩ দশমিক ৩৩ শতাংশ এবং ডিএনসিসির ১৩ ও ২০ নম্বর ওয়ার্ডে এই হার ৪০ শতাংশ। মশার প্রজননক্ষেত্র হিসেবে প্লাস্টিকের ড্রামে ১৮ শতাংশ, মেঝেতে জমানো পানিতে ১৫ শতাংশ এবং বালতিতে জমানো পানিতে ১৪ শতাংশ চিহ্নিত হয়েছে।

অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ জানান, এডিস মশা নিয়ন্ত্রণে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়। সবাই যদি এ বিষয়ে সচেতন না হয়, তাহলে এ বছর পরিস্থিতি বেশ ভয়াবহ হয়ে উঠতে পারে। এ জন্য রাজউক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ক্যান্টনমেন্ট বোর্ডসহ সরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করে এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে বলেও মত দেন তিনি।

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯৯টি ওয়ার্ডের ৩ হাজার ১৫২টি বাড়িতে এই জরিপ পরিচালনা করা হয়। এ সময় ৪৬৩টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা