নবীন নিউজ, ডেস্ক ২৭ মে ২০২৪ ১০:৩৪ এ.এম
ভারতের গুজরাটে অবস্থিত পারুল বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ভারতে ও এই নয়িকার জনপ্রিয়তা কোন অংশে কম নয়। খবরটা ইতোমধ্যে সকলের কাছে জানাজানি হয়ে গেছে। তবে একই অনুষ্ঠানে ফারিয়া চমকে যান এক আফ্রিকান ছাত্রের কাণ্ডে। পেন্সিলে আঁকা ফারিয়ার ছবি নায়িকাকে উপহার দিয়েছেন সেই ভক্ত।
শুক্রবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়টির একটি প্রি-কনভোকেশন অনুষ্ঠান ছিল। সেখানে অতিথি হিসেবে উপস্থিত হন ফারিয়া। তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট। আর তিনি শুনিয়েছেন নিজের জীবনের গল্প, সাফল্যের গল্প।
নুসরাত ফারিয়া বলেন, ‘ও মূলত আফ্রিকান তরুণ, এই বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাকে দেখে তাৎক্ষণিক ছবিটি এঁকেছিল। এরপর মঞ্চে উঠে এসে আমাকে উপহার দিয়েছে। এমন প্রাপ্তিতে দারুণ অনুভূতি হয়েছিল।’
প্রশ্ন হতে পারে, ভারতে এত এত তারকা থাকতে ফারিয়াকে কেন ওই বিশ্ববিদ্যালয়টি শুভেচ্ছাদূত হিসেবে বাছাই করলো? নায়িকা জানালেন, এর কৃতিত্ব শিক্ষার্থীদের।
তার ভাষ্য, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে পশ্চিমবঙ্গের, বাংলাদেশেরও আছে কিছু। তো আমিসহ কয়েকজন তারকাকে নিয়ে সেখানে জরিপ চালানো হয়েছিল। তাতে আমার নামটি সবার ওপরে আসে। এরপর থেকেই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকে। অবশেষে গত মাসে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি।’
অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন ফারিয়া। সঙ্গে লিখেছেন, ‘এটা সত্যিই অনবদ্য অভিজ্ঞতা। এটি গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। যেখানে ৭০টির বেশি দেশের ৫০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সেই বিশ্ববিদ্যালয়ের গেস্ট অব অনার হওয়া আমার জন্য খুবই আনন্দের।’
নুসরাত ফারিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছর ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে ‘ফুটবল ৭১’, ‘রকস্টার’সহ একাধিক ছবি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’