নবীন নিউজ, ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ০৯:৪৩ এ.এম
বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ফাইভার।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় ফাইভার তাদের ভেরিফাইড অফিশিয়াল পোস্টের মাধ্যমে এ শোক জানিয়েছে।
পোস্টে ফাইভার জানিয়েছে, মুগ্ধর মৃত্যুতে ফাইভার পরিবার গভীরভাবে শোকাহত। গত সপ্তাহে মুগ্ধ তার দুই ভাই ও বাবা-মাকে রেখে চিরবিদায় নিয়েছেন।
মুগ্ধর কাজের প্রশংসা করে ফাইভার জানায়, ফ্রিল্যান্সিংয়ে মুগ্ধ ছিল প্রতিভাবান একজন মার্কেটার। বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (সিইও) এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে তার অসাধারণ দক্ষতা ছিল।
এসবের বাইরে মুগ্ধ একজন ভ্রমণপিয়াসু, ভালো ফুটবলার, বাংলাদেশ স্কাউটের সদস্য এবং সত্যিকারের মানবতাবাদী একজন মানুষ ছিলেন বলে ফাইভারের পোস্টে উল্লেখ করা হয়।
গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। মৃত্যুর কিছুক্ষণ আগে মুগ্ধর আন্দোলনকারীদের মাঝে পানি বিলানোর ভিডিও ভাইরাল হয় ফেসবুকে।
এরপর ফেসবুকের বিভিন্ন পোস্টে মুগ্ধর কাছের মানুষেরা জানান, তিনি ছিলেন তুখোড় একজন ফ্রিল্যান্সার। ফাইভারে মুগ্ধর রেটিং ছিল ফাইভ স্টার, যা অন্যান্য ফ্রিল্যান্সারদের কাছে রীতিমতো পাথেয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন