নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০১:৩০ পি.এম
ছবি- সংগৃহীত।
ফের পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর ভক্তদের বিরুদ্ধে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় তাহেরীর ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। আর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বিল দিয়ে পালিয়ে গ্রেপ্তার থেকে রক্ষা পান।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা