নবীন নিউজ ডেস্ক ২০ অক্টোবার ২০২৪ ০৩:৫৯ পি.এম
সংগৃহীত ছবি
সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে অবসর গ্রহণের সুযোগ দেওয়ার দাবি আন্দোলনে নেমেছেন তার ভক্তরা। রোববার (২০ অক্টোবর) লং মার্চ নিয়ে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হন সাকিবিয়ান নামে পরিচিত সাকিবভক্তরা। এ সময় তাদের ধাওয়া দেয় সাকিব বিরোধীরা।
বিসিবিতে হাজির হলে প্রথমে সাকিবভক্তদের বাধা দেন সেনাবাহিনীর সদস্যরা। রাস্তা আটকে সাকিবভক্তরা স্লোগান দিতে থাকেন মিরপুর না কানপুর? মিরপুর, মিরপুর। এছাড়া সাকিবকে তার বিদায়ী টেস্ট খেলতে না দিলে বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করেন সাকিবভক্তরা।
এ সময় সাকিব বিরোধীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় সাকিবভক্তরা। পরে আবারও জড়ো হয়ে নিজেদের দাবির কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। বিসিবি সভাপতি ফারুখ আহমেদের পদত্যাগ দাবি করে আন্দোলনকারীদের মুখপাত্র বলেন, ‘যেহেতু তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদকে যথেষ্ট সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন এবং তিনি যখন অনুতপ্ত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, তারপরও তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি, ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা কোনো ব্যর্থ বোর্ড সভাপতি চাই না।’
সাকিবভক্ত ও সাকিব বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল। অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। প্রথমে স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন