নবীন নিউজ ডেস্ক ১৮ জানু ২০২৫ ১১:০২ এ.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স এবার খেলছে মিকি আর্থারের অধীনে। যার ঝুলিতে আছে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অভিজ্ঞতা, রংপুরকে গ্লোবাল সুপার লিগ জিতিয়েছেন তিনি। সেই তিনি এবার জানালেন বিপিএলে বাংলাদেশি সব প্রতিভা মুগ্ধ করেছে তাকে।
দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে আর্থারের পদচারণা এবারই প্রথম নয়। ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে কোচিং করিয়েছেন তিনি। তখনকার তুলনায় এখন বাংলাদেশের প্রতিভার মান বেড়েছে অনেকখানি, বিশ্বাস তার।
তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিভার ঝাঁকটা অনেক বড় হয়েছে। আমি যখন ঢাকা ডায়নামাইটসের কোচিং করিয়েছিলাম, তখনকার তুলনায় এখন তা অনেক বেশি। দারুণ সব খেলোয়াড় বেরিয়ে এসেছে, যাদের দারুণ সব দক্ষতা আছে।’
প্রসঙ্গক্রমে নাহিদ রানার কথা এলই। তার দলে খেলছেন নাহিদ। গতি দিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। তার সম্পর্কে আর্থারের মূল্যায়ন, ‘দ্রুত আন্তর্জাতিক মানের বোলার হতে যা প্রয়োজন, নাহিদের তার সবগুলো আছে। তার গতি আছে, স্কিল আছে, কখন নিজের গুণগুলোর ব্যবহার করতে হবে, সে জ্ঞানটা আছে। ভবিষ্যতে তার ব্যতিক্রমী এক বোলার হয়ে না ওঠার কোনো কারণই দেখছি না।’
শেষ কিছু দিনে তার ওয়ার্কলোড নিয়ে কথা উঠছে বেশ। বিশেষ করে টুর্নামেন্টের শুরুর দিকে ৯ দিনের এদিক ওদিকে ৬ ম্যাচ খেলেছিল রংপুর, তখন টানা খেলেছিলেন নাহিদ। তবে এতে কোনো সমস্যা দেখছেন না আর্থার। জানালেন, আরও উন্নতি করতে হলে নিয়মিত বোলিং করতেই হবে নাহিদকে।
তিনি বলেন, ‘ফান ব্যালেন্সের বিষয়টা হলো সে কতটা বোলিং করছে, আর বিশ্রাম পাচ্ছে। বিপিএলে সে স্রেফ ২৪ বলই করছে একটা ম্যাচে, এটা তো খুব বেশি কিছু নয়! এটা তাকে স্কিল ও ম্যাচ অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। কীভাবে চাপের মুখে পারফর্ম করতে হয়, নিজের দক্ষতাগুলো বাড়াতে হয়, তা শিখবে সে।’
‘যখন সে ক্লান্ত হয়ে যাবে, তখন তার অ্যাকশন দেখে আপনি তা বুঝতে পারবেন। তখনই তার বিশ্রাম দরকার। তবে একই সময়ে তার যদি উন্নতি করতে হয়, তাহলে নিয়মিত বোলিং তাকে করতেই হবে।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন