নবীন নিউজ ডেস্ক ২৮ আগষ্ট ২০২৪ ১১:০৩ এ.এম
সংগৃহীত ছবি
পুরো ঘরের দেয়ালের রং সাদা। এ ঘরে রাখা সোফা, টেবিলও সাদা রঙের। সোফার সামনে পাতা টেবিলে সাজানো রয়েছে অসংখ্য লাল গোলাপ ফুল। সাদা রঙের পোশাক পরে সেই সোফায় বসে আছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার এক হাতে চলছে স্যালাইন, অন্য হাত দিয়ে ফুলের তোড়া নাড়াচড়া করছেন। উর্বশী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়।
এত গোলাপ ফুলের মাঝে প্রিয় নায়িকাকে দেখে বিস্ময় প্রকাশ করছেন উর্বশী ভক্ত-অনুরাগীরা। হঠাৎ এত লাল গোলাপ ফুল দিয়ে কি করছেন? এটি কি কোনো শুটিংয়ের দৃশ্য? এমন অনেক প্রশ্নই নেটিজেনদের মনে।
এসব প্রশ্নের জবাব উর্বশী তার ইনস্টাগ্রাম পোস্টেই দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘এক লাখ বিলাসবহুল ফুল। দ্রুত সুস্থতা কামনা করে এই ফুলগুলো আমার জন্য পাঠিয়েছেন আমার এক ডাই-হার্ড ফ্যান।’
গত ২১ আগস্ট, বিকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন উর্বশী। ভিডিওটি হাসপাতালে ধারণ করা। এ ভিডিওতে দেখা যায়, উর্বশীর ডান হাতের মধ্যমা আঙুল কেটে গেছে। তাতে বেশ রক্ত লেগে আছে। ভিডিওর অন্য অংশে দেখা যায়, সোফায় বসে আছেন উর্বশী। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এ ভিডিওর ক্যাপশনে উর্বশী লেখেন- ‘আমার জন্য দোয়া করবেন।’ উর্বশী শারীরিকভাবে অসুস্থ। কিন্তু তার কি হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’