নবীন নিউজ ডেস্ক ০৩ ডিসেম্বার ২০২৪ ০৪:৪৪ পি.এম
ছবি- সংগৃহীত।
বিগত সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। এর পরদিন তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন।
এই ঘটনার পর সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা দেখা দিলেও বাংলাদেশের জনগণের ধৈর্যের পরিচয় দেওয়ায় তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে ভারতের বেশ কিছু গণমাধ্যম।
এবার আগ বাড়িয়ে বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিলো ইসকন কলকাতা।
সংগঠনটি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছে, ‘গেরুয়া পোশাক পরবেন না। কপালে তিলক কাটবেন না। সিঁদুর পড়বেন না। মাথা ঢেকে রাখবেন।’
ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাসের মতে, এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। থাকতে হবে সুরক্ষিত। আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তরা গেরুয়া পোশাক এড়িয়ে চলুন। যাতে বোঝা না যায় যে আপনি হিন্দু বা ইসকনের ভক্ত।
কী কী আর্জি জানানো হয়েছে ভক্তদের?
রাধারমণ দাসের কথায়, ‘এই সংকটের মুহূর্তে আমি সব সন্ন্যাসী এবং ভক্তকে পরামর্শ দিচ্ছি যে, নিজেদের রক্ষা করতে এবং সংঘাত এড়িয়ে চলতে হবে। ওদের গেরুয়া পোশাক পরতে এবং কপালে সিঁদুর দিতে বারণ করেছি আমি। ওদের যদি মনে হয় যে গেরুয়া মাল্য পরা উচিত, তাহলে এমন ভাবে পরতে হবে, যাতে কোনও পোশাকের মধ্যে সেটা লুকিয়ে রাখা যায় এবং বাইরে থেকে দেখা যায় না। যদি সম্ভব হয়, তাহলে তারা যেন নিজেদের মাথাও ঢেকে রাখেন। সংক্ষেপে বলতে গেলে তাদের সবকিছু করতে হবে, যাতে বোঝা না যায় যে তারা সন্ন্যাসী।’
এসবের কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। ইসকনের প্রায় ৬৩ জন সদস্যকে বাংলাদেশ থেকে ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরেই ইসকন সন্ন্যাসী এবং ভক্তদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ