নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ০২:০১ পি.এম
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার পরিমার্জিত তালিকা প্রকাশ করেছে ।
গত শুক্রবার (১৭ মে) ডব্লিউএইচও’র এক প্রতিবেদনে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো ‘ব্যাকটেরিয়াল প্রায়োরিটি প্যাথোজেন্স লিস্ট (বিপিপিএল)’ প্রকাশ করে সংস্থাটি।
সংস্থাটি বলছে, আগের তুলনায় ড্রাগ রেজিস্ট্যান্স বৃদ্ধির সাথে সাথে আরো প্রাণঘাতী হয়েছে এসব ব্যাকটেরিয়া। এ ছাড়া এমন প্রাণঘাতী ব্যাকটেরিয়ার সংখ্যাও বেড়েছ।
প্রকাশিত তালিকায় এ ধরণের ব্যাকটেরিয়াকে ১৫ পরিবারে অন্তর্ভুক্ত করে তিন ভাগে ভাগ করা হয়েছে—সবচেয়ে বিপজ্জনক, খুব বিপজ্জনক এবং মাঝারি বিপজ্জনক। তালিকা প্রকাশের পাশাপাশি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ছড়িয়ে পড়া রোধে অভিনব ও প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি বিকাশের পরামর্শও দিয়েছে ডব্লিউএইচও।
ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবী যখন ওষুধে কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং মানুষকে আরো অসুস্থ করে তোলে এবং রোগ ছড়িয়ে পড়া, দুর্বলতা ও মৃত্যু ঘটায় তখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঘটে। মূলত এ পর্যায়ে ওষুধ ও অ্যান্টিবায়োটিককে বুড়ো আঙুল দেখাতে পারে এসব ব্যাকটেরিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অপব্যবহার ও অতিব্যবহারের কারণেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সৃষ্টি হয়।
ডব্লিউএইচও’র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিভাগের সহকারী ডিরেক্টর জেনারেল ড. ইউকিকো নাকাতানি বলছেন, ‘এই তালিকায় বিশ্বব্যাপী ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার মানচিত্র তৈরি এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নির্ণয় করা হয়েছে। এর মাধ্যমে অ্যান্টিবায়োটিক সংকট মোকাবেলা সহজ হবে।’
তিনি বলেন, ‘২০১৭ সালে প্রথম ব্যাকটেরিয়াল প্রায়োরিটি প্যাথোজেন্স লিস্ট প্রকাশের পর থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের হুমকি তীব্রতর হয়েছে। এ সময়ে অসংখ্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস করেছে।’
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা