নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ০১:১৯ পি.এম
তীব্র গরমে বরফ ঠান্ডা পানি কার না খেতে ইচ্ছে করে। কিন্তু ফ্রিজের পানি খেলেই বাধে বিপত্তি। তবে জানেন কি এই গরমে ফ্রিজের বদলে মাটির কলসিতেও পানি ঠান্ডা রাখা যায়। মাটির পাত্রে পানি রাখলে তা যেমন ঠান্ডা থাকে, তেমনই শরীরের কোন ক্ষতি করে কী না তা নিয়ে দুশ্চিন্তা করতে পারেন অনেকেই। চলুন জেনে নেওয়া যাক মাটির কলসে পানি রেখে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না উপকারী-
*বলা হয় পানির অপর নাম জীবন। কিন্তু গরমে শীতল হতে ফ্রিজের ঠান্ডা পানি বাড়িয়ে দিতে পারে রোগ বালাই। তাই গরমকালে অন্যান্য খাবার ফ্রিজে রাখলেও মাটির কলসিতে পানি রাখাই যেতে পারে। মাটির পাত্রে পানি রাখলে তা যেমন ঠান্ডা থাকে, তেমনই শরীরেরও উপকার হয়। মাটির পাত্রে অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি দিয়ে অল্প পরিমাণ পানি চুঁইয়ে বাইরের পৃষ্ঠে আসে ও বাষ্প হয়ে যায়। পানি ঠান্ডা হওয়ার সময়ে কিছুটা তাপ শোষণ করে নেয়। ফলে ঠান্ডা থাকে পাত্র। গরমের দিনে ঠান্ডা পানি খেতে হলে ফ্রিজের পানি না খেয়ে মাটির কলসির পানি খাওয়াই ভালো।
*নানা কাজের প্রয়োজনে না চাইলেও রোদে বেরোতে হয় অনেককেই। তীব্র গরমে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়। মাথা ঘোরা, বমি বমি ভাব দেখা দেয়। বাড়ি ফিরে সেই সময়ে মাটির পাত্র থেকে পানি খেলে স্বস্তি মেলে। এতে থাকা খনিজ ও ভিটামিন শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে।
*ফ্রিজের কনকনে ঠান্ডা পানি খেলে গলায় সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাঁরা অনেক বেশি সমস্যায় পড়েন ফ্রিজের পানি খেলে। অথচ মাটির পাত্রের পানি খেলে শরীর তৃপ্ত হয় আর এতে গলার সংক্রমণের ঝুঁকিও থাকে না। মাটির কলসিতে পানি রাখলে পরিপাকতন্ত্র উন্নত হয়। পাকস্থলীতে খাবার হজমের জন্য অনেক রকম অ্যাসিড তৈরি হয়। মাটির পাত্রে পানি রাখলে পানি ক্ষার জাতীয় উপাদানের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে এই পানি খেলে পেটের বিভিন্ন প্রকার অ্যাসিড কিছুটা প্রশমিত হয়, অম্ল-ক্ষারের ভারসাম্য বজায় থাকে। গরমে হজম করতে অসুবিধা হয়, মাটির পাত্রে রাখা পানি খেলে ভাল হজম হয়।
*আমরা সকলেই জানি যে প্লাস্টিকের পাত্রে ভরা পানি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্লাস্টিকগুলিতে বিসফেনল বা বিপিএ এর মতো বিষাক্ত রাসায়নিক রয়েছে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। টেস্টোস্টেরনের মাত্রাও হ্রাস পায়। কিন্তু মাটির পাত্রের জল টেস্টোস্টেরন ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে। তাছাড়াও এটি প্রাকৃতিকভাবে আমাদের শরীরের মেটবলিজম বাড়াতে সাহায্য করে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা