নবীন নিউজ ডেস্ক ১১ মে ২০২৪ ১০:০৪ এ.এম
সংগৃহীত ছবি
স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় আলো স্বল্পতার কারণে মোমবাতি বা চার্জলাইট নিয়ে যেতে বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ।
বুধবার (৮ মে) দেওয়া এই বিজ্ঞপ্তিতে সই করেছেন এ পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হলে সাময়িকভাবে পরীক্ষার হলে আলোর স্বল্পতা হতে পারে। সে জন্য পরীক্ষার্থীদের ছোট চার্জলাইট অথবা মোমবাতি সঙ্গে রাখতে হবে।
এদিকে এই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।
কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষার হলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুতের ব্যবস্থা করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের। শিক্ষার্থীরা জনে জনে মোমবাতি অথবা চার্জলাইট নিয়ে আসবে, বিষয়টি অদ্ভুত।
পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ৩০০ জন। ২৩ এপ্রিল পরীক্ষা শুরু হয়। শেষ হবে ১৯ মে। আর মাত্র তিনটি পরীক্ষা রয়েছে। কিন্তু জেনারেটর না থাকার কারণে পরীক্ষার হলে সমস্যা হয়েছিল।
তিনি বলেন, গত ৬ মে পরীক্ষা ছিল। সেদিন বৈদ্যুতিক গোলযোগ হয়েছিল। মোমবাতি ও মুঠোফোনের আলো জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। এরপর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এছাড়া জেনারেটরের বাজেট চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি