নবীন নিউজ, ডেস্ক ১০ মে ২০২৪ ০৯:৫৪ এ.এম
ক্যান্সার! এ যেন একটি মরণব্যাধি। কারও ক্যান্সার হলে সে নানা দুশ্চিন্তায়ই শেষ হয়ে যায় অর্ধেক, আর বাকি অর্ধেক অসুস্থতায়। ক্যান্সার শুধু চিকিৎসকদের বিষয় নয়, বরং ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্য, বন্ধু, স্বজন-সবার।
ক্যান্সার শুধু চিকিৎসার বিষয় নয়, রোগ নির্ণয় ও রোগ থেকে সুরক্ষার বিষয়। আবার, যাদের ক্যানসার নিরাময়ের পর্যায় পেরিয়ে গেছে, কিংবা ক্যান্সারজনিত কষ্টের তীব্রতা বেঁচে থাকাকেও অসহনীয় করে ফেলেছে, তাদের জন্য প্রশমন সেবা নিয়েও ভাবতে হবে।
রোগীর চিকিৎসার খরচ সামলাতে গিয়ে পুরো পরিবার পথে বসল কি না, তাও ভাবতে হবে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে জীবন জয় করে এনেছেন যারা, তাদের অভিজ্ঞতার কথাও জানতে হবে। সবাই মিলে অভিজ্ঞতার আদান-প্রদান করে ক্যান্সার থেকে বাঁচার ও বাঁচানোর উপায় বের করতে হবে।
শুক্রবার (১০ মে) বিকেল ৩টায় এই লক্ষ্য সামনে নিয়ে কমিউনিটি অনকোলজি সেন্টার কৃষবিদ ইনস্টিউশনের চারতলায় থ্রি-ডি মিলনায়তনে আয়োজন করছে তৃতীয় সমাজভিত্তিক ক্যান্সার সম্মেলন।
কয়েকটি অধিবেশনে বিভক্ত এই সম্মেলনে বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনা ছাড়াও ক্যান্সারের আর্থসামাজিক প্রভাব, ক্যান্সার জয়ীদের অভিজ্ঞতা, সমাজভিত্তিক ক্যান্সার সেবার অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরের সমাজভিত্তিক কার্যক্রম উপস্থাপনা করবে কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠান।
কমিউনিটি অনকোলজি সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে একই সঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন অধিবেশনে অংশ নিবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান, সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম খান, বারডেমের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক একেএম নুরুন্নবী, প্রজনন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল হামিদ, বিএসএমএমইউ’র গাইনি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন।
সম্মেলন আয়োজন কমিটির সভাপতি ও কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট্রের ভাইসচেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ধন্যবাদ জানান।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা