বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সরকারি খাদ্যগুদামের চাবি নিয়ে পলাকত খাদ্য কর্মকর্তা

নবীন নিউজ, ডেস্ক ০৪ মে ২০২৪ ১২:৩৭ পি.এম

সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি খাদ্যগুদাম থেকে সরকারি মালামাল আত্মসাৎ করে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত আনোয়ারা বেগম নামে এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক। জেলা খাদ্যনিয়ন্ত্রণ কার্যালয় থেকে ঘটনার তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ মে) দুপুরে সদর ডুগডুগিহাট এলএসডি গুদামে উপস্থিত তদন্ত দল। এ সময় সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক ও তদন্ত কমিটির প্রধান মোহন আহম্মেদসহ কমিটির অন্যান্য সদস্যরা ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান উপস্থিতে দুটি গুদামের তালা ভেঙে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি সরকারি গুদামে অভিযান পরিচালনা করেন।

তারা গুদামে থাকা সরকারি চালের মজুতের প্রকৃত হিসাব ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে সেখানকার ভেতরে প্রবেশ করেন। দিনাজপুর জেলা সহকারী খাদ্যনিয়ন্ত্রক মোহন আহম্মেদ এ তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 

জানা গেছে, আনোয়ারা বেগম ডুগডুগি সরকারি গুদামে পাঁচ বছর ধরে কর্মরত আছেন। আর দুই মাস পর অবসরে যাওয়ার কথা। এখানে রায়হান নামে আরেক খাদ্য কর্মকর্তার পদায়ন হওয়ায় নতুন কর্মকর্তাকে গোডাউনের বিভিন্ন জিনিস বুঝিয়ে দেওয়ার আগেই গত ২৫ এপ্রিল থেকে অফিসে আসা বন্ধ করেন। পরে কোনো যোগাযোগ না করে আত্মগোপনে চলে যান। নারী খাদ্য কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল বলেন, ছুটি না নিয়ে কর্মস্থলে না আসায় সাধারণ ডায়েরি করেছি। তার আগে অনেকবার ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তার বাসা পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, তিনি সরকারি মালামাল আত্মসাৎ করে পলাতক আছেন। তবে কি পরিমাণ গড়মিল আছে তা এখনও বলা যাচ্ছে না।

তদন্ত কমিটির প্রধান ও জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ বলেন, ঘটনা তদন্তে এসে আমরা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুপস্থিত পেয়েছি। তার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছি। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া গেছে। গুদামে রেজিস্টার ও মজুদ থাকা চালের হিসাব মিলিয়ে দেখতে কয়েকদিন সময় লাগবে। কোনো ধরনের গরমিল পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা