নবীন নিউজ, ডেস্ক ১৩ নভেম্বার ২০২৪ ০১:০১ পি.এম
দিনাজপুরের বিরামপুর মহাসড়কের দুর্ঘটনার ট্রাক ধরতে গিয়ে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ছবেদ আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে টাটকপুর পুলিশ বক্স (ঢেপি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছবেদ আলী পৌর শহরের টাটকপুর মহল্লার মৃত. সমশের আলীর ছেলে। তিনি বিরামপুর স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন এক ব্যক্তি। পাশ থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ট্রাকটিকে ধরতে এক হোটেল শ্রমিক ট্রাকের কেবিনে ওঠেন।
কিছু দূর গিয়ে ট্রাকের চালক তাকে ট্রাক থেকে নামিয়ে চাপা দিয়ে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকটিকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা