নবীন নিউজ, ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৮ এ.এম
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ডিম ও মুরগির দাম। ডিম খাচি প্রতি (৩০টি) ৪০ টাকা কমে বর্তমানে ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মুরগির দামও কমেছে, বয়লার মুরগি কেজি প্রতি ২০ টাকা কমে ১৭০ টাকায় এবং পাকিস্তানি মুরগি কেজি প্রতি ৩০ টাকা কমে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে সরবরাহ বেশি এবং ক্রেতা সংকটের কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে ডিম ও মুরগি নিতে আসা হাছিনুর ইসলাম বলেন, কয়েক দিনের তুলনায় হিলির বাজারে ডিম ও মুরগির দাম কমেছে। এতে করে আমরা সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছি। তবে ডিম ২৫০ এবং মুরগি ২০০ টাকা কেজির মধ্যে থাকলে আমাদের জন্য আরও ভালো হতো। সামনে রমজান মাস, রমজান মাসে যেন নিত্যপণ্যের দাম বেশি না হয় সেই বিষয়ে সরকারকে নজর দিতে হবে বলেও জানান তিনি।
হিলি বাজারের ডিম বিক্রেতা আসলাম বলেন, খামার মালিকরা কম দামে ডিম বিক্রি করছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। এতে করে আগের থেকে বিক্রিও বেড়েছে।
হিলি বাজারের মুরগি বিক্রেতা ইউসুফ আলী বলেন, এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। শীতের কারণে অনেক খামারে মুরগির রোগ দেখা দিচ্ছে, যার জন্য খামার মালিকরা কম দামে মুরগি বিক্রি করছে। এতে করে খুচরা বাজারে মুরগির দাম কমেছে। বর্তমানে বয়লার মুরগি ১৭০ টাকা এবং পাকিস্তানি মুরগি ২৮০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ