নবীন নিউজ ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ০৯:০৮ এ.এম
সংগৃহীত ছবি
কার্তিকের শুরুতেই দিনাজপুরে শীতের আমেজে কুয়াশা পড়তে শুরু করেছে। শনিবার (১৯ অক্টোবর) ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়ে দিনাজপুর। এ মৌসুমে আজই সবচেয়ে বেশি কুয়াশা বলে জানিয়েছে সাধারণ মানুষ।
ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করেছে সকল ধরনের যানবাহন। তবে কুয়াশা পড়লেও শীত এখনো নামেনি। গরম না থাকলেও শীত অনুভূত হচ্ছে না। তবে শীত অনুভূত হোক আর না হোক কুয়াশাকে দারুণভাবে উপভোগ করছে মানুষ।
সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আজমল হোসেন বলেন, আজ কার্তিকের ৩ তারিখ। কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে। কিন্তু আজ খুব বেশি কুয়াশা পড়েছে। তবে শীত নেই। কুয়াশা দেখে মনে হচ্ছে শীত কড়া নাড়ছে দরজায়।
মুসল্লি নবি ইসলাম বাবু বলেন, ফজরের মানাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় দেখি অনেক কুয়াশা পড়ছে। কিন্তু মসজিদের ভেতরে গিয়ে ফ্যান চালিয়ে নামাজ আদায় করতে হয়েছে।
গাড়িচালক দুলাল হোসেন বলেন, গাড়ি নিয়ে ফুলবাড়ী যাবো বলে বের হয়েছি। ফুলবাড়ী বাসস্ট্যান্ডে এসে দেখি প্রচুর কুয়াশা পড়ছে। সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
সদর উপজেলার ভবানী শাহার ডিহি এলাকায় দেখা যায়, ধানক্ষেতে মাকড়সা জাল বুনেছে। সেই জালে শিশির জমেছে। ধান গাছের পাতা থেকে টপটপ করে পড়ছে শিশিরবিন্দু।
সদর উপজেলার উলিপুর থেকে বাহাদুর বাজারে সবজি নিয়ে আসা জুয়েল ইসলাম বলেন, গ্রামের রাস্তায় অনেক কুয়াশা। খুব সকালে দূরে কিছু দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে আসতে হয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জুর রহমান বলেন, আজ ভোরে কুয়াশা পড়েছে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা গেছে। এ সময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। এভাবেই আস্তে আস্তে শীত চলে আসবে। তবে দিনাজপুরে তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা