নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ০২:০৭ পি.এম
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে বোতল জাত সয়াবিন তেল না থাকলেও খোলা সয়াবিন তেলের সরবরাহ প্রচুর রয়েছে। এতে করে কমতে শুরু করেছে দাম। বর্তমানে লিটার প্রতি ৫ টাকা কমে ১৭০ টাকা লিটারে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা যায়।
বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন, খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
হিলি বাজারে সয়াবিন তেল ও পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, রমজান মাসে বিশেষ করে তেল এবং পেঁয়াজের চাহিদা বেশি হয়। এ বছর পেঁয়াজের দাম অনেকটাই কম, তবে সয়াবিন তেলের বোতল পাওয়া না গেলেও খোলা তেলের দাম কিছুটা কমেছে। বর্তমানে ১৭০ টাকা লিটার হিসেবে ৫ লিটার কিনলাম। ৫ কেজি পেঁয়াজও কিনলাম।
তিনি আরও বলেন, সয়াবিন তেলের দাম যদি ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে থাকতো তাহলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য অনেকটাই সুবিধা হতো।
হিলি বাজারে সয়াবিন তেল বিক্রেতা নূরুজ্জামান হোসেন বলেন, কয়েকদিনের তুলনায় হিলির বাজারে খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। লিটার প্রতি ৫ টাকা কমে বর্তমানে ১৭০ টাকা লিটারে বিক্রি হচ্ছে। কোম্পানিগুলো বোতল জাত সয়াবিন তেল না দিলেও খোলা তেলের প্রচুর সরবরাহ রয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
অন্যদিকে হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে সেই সঙ্গে দেশের বাজারে প্রচুর পরিমাণ দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। এতে করে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। দেশি পেঁয়াজ প্রকারভেদে ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, আশা করা যাচ্ছে রমজান মাসে পেঁয়াজের দাম আর বৃদ্ধি পাবে না।
নবীন নিউজ/ জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা