শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফসলের মাঠে সোনারঙ, বোরোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নবীন নিউজ, ডেস্ক ০৪ মে ২০২৪ ১১:৩৪ এ.এম

সংগৃহীত

সারা দেশে তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে। চলছে আবহাওয়া অধিদফতরের ঘোষিত সতর্কতা। তবে আবহাওয়ার এই উত্তাপ ফসলের মাঠে এনে দিচ্ছে কৃষকের মুখে হাসি। বোরো মৌসুমে ধান কাটার উৎসবে মেতে উঠেছেন কৃষকরা।

সুনামগঞ্জের তাহিরপুরে বৃষ্টি না হওয়ায় তীব্র গরম আর রুক্ষ প্রকৃতির মাঝেও খুশি মনে সোনালি ফসল ঘরে তুলছেন হাওরের কৃষকরা। একমাত্র ফসল বোরো ধান রোদে শুকিয়ে গোলায় ভরতে পরিবারের সবাইকে নিয়ে সার্বক্ষণিক ধানের খলায় কাজ করছেন তারা। ফসলের বাম্পার ফলন হওয়ায় তীব্র গরমে কষ্টের মাঝেও খুশি তারা।

অন্যান্য বছর এমন সময় ঝড়-বৃষ্টি কারণে ফসল তুলতে বাধা সৃষ্টি হয়। এমনকি অতি বৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যেত সোনালি ফসল। পাহাড়ি ঢলের পানি নদী উপচে আঘাত হানত ফসল রক্ষা বাঁধে। বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষক। কিন্তু এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গরম বেশি হলেও ঝড়-বৃষ্টি বা পাহাড়ি ঢলের পানি বাধা সৃষ্টি করতে পারেনি। এতে পুরো বৈশাখ আনন্দে পার করছে তারা।

জানা যায়, মে মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত হাওরাঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ায় আশঙ্কা রয়েছে। আগামী ৩ মের মধ্যে হাওরে ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

তারা আরও জানায়, এ বছর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে ১৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওরে ১৩ হাজার ৪১৫ হেক্টর এবং এর বাইরে ৪ হাজার ৫০ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে।

উপজেলার শনির, মাটিয়ান ও গুরুমাসহ বিভিন্ন হাওর ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সঙ্গে। তারা জানায়, রোদ আর গরমের ভয়ে এখন ঘরে বসে থাকলে সারা বছর না খেয়ে থাকতে হবে। আর এই একটা মাস কষ্ট করলে সারা বছর আরাম করা যাবে। আমরা এখন বৃষ্টি চাই না। আরও কয়েকটা দিন রোদ পেলে ধান কাটা ও শুকানো শেষ হয়ে যাবে। তখন বৃষ্টি হলেও চিন্তা নেই।

মাটিয়ান হাওরের এক কৃষক জানান, এ বছর ১০ বিঘা জমিতে ধান চাষ করা হয়েছে, ফলনও বেশ ভালো। এখন পর্যন্ত ৯ বিঘা জমির ধান গোলায় তুলতে সক্ষম হয়েছেন তিনি। দু-এক দিনের ভিতরে বাকি ধান গোলায় তুলতে পারবেন। গরমে কষ্ট হলেও প্রত্যাশিত ফসল ঘরে তুলতে পারছেন। ঝড়বৃষ্টি না হওয়ায় ধান ও গরুর জন্য খড় শুকাতে সহজ হচ্ছে তাদের। বর্ষায় পরিবার নিয়ে শান্তিতে কাটাতে পারবেন এমন আশায় বুক বেঁধেছেন হাওরাঞ্চলের কৃষকরা।

শনির হাওর পাড়ের এক কৃষক জানান, এবার ফসল ভালো হয়েছে। দিন ভালো থাকায় হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কেটে মাড়াই করে খলায় আনতে পারছেন তারা। আবহাওয়া অতিরিক্ত গরম থাকলেও পর্যাপ্ত রোদ থাকায় ধান ও খড় শুকাতে সহজ হয়েছে। আগামী ৪-৫দিন ঝড়বৃষ্টি না হলে সব হাওরের ধান কাটা শেষ হয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ-দৌলা জানান, উপজেলার সবকটি হাওরে প্রত্যাশিত ফসল উৎপাদন হয়েছে। ইতোমধ্যে প্রায় ৮৮ শতাংশ ধান কাটা শেষ হয়ে গেছে। আগামী ৩ মের মধ্যে হাওরের ধান কাটা মোটামুটি শেষ হয়ে যাবে। ধান কাটায় কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা