নবীন নিউজ, ডেস্ক ০২ মে ২০২৪ ০৫:০৩ পি.এম
ব্রেন টিউমার শব্দটি কানে এলেই ভয়ে আঁতকে ওঠেন কমবেশি সবাই। অথচ সঠিক সময় তা ধরা পড়লে আধুনিক চিকিৎসার সাহায্য নিয়ে ব্রেন টিউমারের কবল থেকে মুক্তি পাওয়া খুব কঠিন নয়। তবে টিউমার যদি ক্যানসারের পর্যায় পৌঁছায়, তাহলে সেটা চিন্তার বিষয়। ক্যান্সার চিকিৎসায় ভালো হয়। আর টিউমার মানেই কিন্তু ক্যান্সার নয়।
টিউমার, শরীরের যেকোনো জায়গায় বা অঙ্গে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। এই টিউমার মস্তিষ্কের ভেতরে হলে সেটাকে আমরা ব্রেন টিউমার বলি। কিন্তু কীভাবে বুঝবেন আপনি ব্রেন টিউমারে আক্রান্ত এর লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানাবো আজ
ব্রেন টিউমার অত্যন্ত জটিল এবং সংযোজনশীল অঙ্গের টিউমার। যেকোনো বয়সেই ব্রেন টিউমার হতে পারে। কিছু টিউমারের সূত্রপাত মস্তিষ্কেই। এদের বলে প্রাইমারি ব্রেন টিউমার। ব্রেন টিউমারের মধ্যে রয়েছে শিষ্ট ও দুষ্টু ধরন। অর্থাৎ একটি বিনাইন বা শিষ্ট টিউমার ও অপরটি ম্যালিগন্যান্ট বা দুষ্টু টিউমার। কিছু ব্রেন টিউমারের হয় শরীরের অন্য কোনো স্থানের টিউমার থেকে। এটাকে সেকেন্ডারি বা মেটাস্টাটিক ব্রেন টিউমার বলা হয়। বেনাইন টিউমার অত বেশি ক্ষতিকর নয়। এটি চিকিৎসায় পুরোপুরি ভালো হয়। তবে সবচেয়ে খারাপ হলো মেটাস্টাটিক। এটি হতে চিকিৎসা করা অনেকটা দুরূহ ও ব্যয়সাপেক্ষ।
ব্রেন টিউমারের প্রধান বা স্বাভাবিক লক্ষণ মাথাব্যথা। মানসিক চাপ বা রোদে দীর্ঘক্ষণ বাইরে থাকলে মাথাব্যথা হতেই পারে। তবে মাথার যন্ত্রণার সঙ্গে যদি থাকে বমি, ভুলে যাওয়া ও হঠাৎ করেই ব্ল্যাক আউটের মতো উপসর্গ, তাহলে কিন্তু সতর্ক হতে হবে। এসব উপসর্গ কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। এ ছাড়াও অনেক সময় রোগীর রোগীর খিঁচুনি হতে পারে অথবা শরীরের যেকোনো একদিকের হাত বা পা দুর্বল বা অবশ হয়ে যেতে পারে। আবার তার আচরণেও অস্বাভাবিকতা দেখা দিতে পারে।
ব্রেন টিউমারের ঝুঁকিতে কারা আছেন এ রকম করে কাউকে নির্দিষ্ট করা যায় না। যেকোনো মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হতে পারেন। লক্ষণগুলো দেখা দিলে যথাসম্ভব দ্রুত নিউরোমেডিসিন বা নিউরোসার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।
ব্রেন টিউমারের চিকিৎসা অত্যন্ত জটিল। চিকিৎসা নির্ভর করে টিউমারের ধরন, তীব্রতা, আকার ও অবস্থানের ওপর। সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাপি এর মূল চিকিৎসা। লক্ষণের ওপর ভিত্তি করে কিছু ওষুধ দেওয়া হয়। যেমন খিঁচুনি বন্ধ করার ওষুধ, বমির ওষুধ ইত্যাদি।
বর্তমানে দেশে যেকোনো ধরনের ব্রেন টিউমারের অপারেশন করা সম্ভব। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অনেক কম খরচে এ রোগের চিকিৎসা করা যায়। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও কম খরচে ব্রেন টিউমার রোগের চিকিৎসা করা যায়।
আমাদের দেশের জনগণ রোগ নিয়ে সচেতন নয়। তাই ক্যান্সারকে প্রতিহত করতে সচেতনতার বিকল্প নেই। মস্তিষ্কের টিউমার নিয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য বিশ্বব্যাপী ৮ জুন পালন করা হয় ‘বিশ্ব ব্রেন টিউমার’ দিবস।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা