নবীন নিউজ, ডেস্ক ০২ মে ২০২৪ ০৪:২২ পি.এম
প্রেমকে বলা হয় পবিত্র। যা আসে স্বর্গ থেকে। কিন্তু সেই প্রেম যদি আসক্তির পর্যায়ে পৌঁছে যায়। তাহলে তা কতটা চরম পর্যায়ে পৌঁছাতে পারে একবার ভাবুন! এমন কি, ভালবাসায় আসক্ত হয়ে পড়া মানুষ ভুগতে পারেন মানসিক সমস্যাতেও, সে সমস্যার নাম আবার লাভ ব্রেইন। এমনই কান্ড ঘটিয়েছে চীনের এক তরুণী। জানাবো প্রেমিকের সঙ্গে কী করেছিল চীনা এই মেয়ে!
নতুন-নতুন প্রেম হলে ফোনেই সারাদিন-সারারাত কেটে যায় প্রেমিক-প্রেমিকার। কিন্তু বহুদিন হয়ে যাওয়ার পরেও যদি কেউ সারাদিন বারবার ফোন করতে থাকে? যদি প্রেমিক বা প্রেমিকা সবসময়েই আপনার সামনে বসে থাকেন? সেক্ষেত্রে সেটা মানসিক রোগেরও লক্ষণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি চিনের এক তরুণীর এমন একটি ঘটনাই প্রকাশ্যে এসেছে। দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা জিয়াওয়ু। বয়স ১৮। এই জিয়াওউ তাঁর প্রেমিককে দিনে ১০০ বারের বেশি ফোন করতেন। এর ফলে তার দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হত। কিন্তু নিজেকে কিছুতে নিয়ন্ত্রন করতে পারেন।
সাইকোলজি বলে, মন তখন শুধু মনের মানুষেরই সঙ্গ চায়। ফোন কল থেকে অনবরত মেসেজ পর্যন্ত জুটিরা ঘণ্টার পর ঘণ্টা কথাই বলে যান। ঠিক একই কাজ করছিলেন চিনের এই মেয়ে।
তাঁদের প্রেমের শুরুটা ছিল মধুর। ইউনিভার্সিটির প্রথম বর্ষে প্রেমে পড়েন তাঁরা। এরপরেই প্রেমিকের প্রতি জিয়াওউর অনুভূতি অচিরেই পরিণত হয়েছিল আবেশে। সে সব সময় প্রেমিকে চাইত, প্রেমিকের মনোযোগ পেতে যা ইচ্ছে করতেন জিয়াওউ। এমনকি প্রেমিকের সঙ্গে কথা না হলে মেয়েটি রাগে ঘরের জিনিসপত্র ছুঁড়তে শুরু করত, এমনকি নিজের ক্ষতি করারও হুমকি দিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতেও দেখা গিয়েছিল যে মেয়েটি ক্রমাগত ভিডিও কল করে তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
জের বয়ফ্রেন্ডের উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছিল সে এবং প্রেমিকের অবস্থান এবং তিনি কী করছেন সে সম্পর্কে আপডেটের জন্য তাকে ক্রমাগত কল করত। মেয়েটির এই আচরণের কারণে প্রেমিক চাপ অনুভব করতে থাকে এবং ধীরে ধীরে এই কারণটি তাদের সম্পর্কের চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতে প্রেমিক ভয় পেয়ে নিজের নিরাপত্তার জন্য পুলিশকে ফোন করেছিল। পুলিশ অফিসাররা আসার পর জিয়াওউ তার প্রেমিকের বারান্দা থেকে লাফ দেওয়ার হুমকিও দিচ্ছিল।
শেষমেশ মেয়েটিকে পুলিশ হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, জিয়াওউর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত, যা সাধারণ ভাষায় লাভ ব্রেইন নামে পরিচিত। এমন ঘটনা জানার পর যে কেউ নিজের সঙ্গীকে দিনে একবারের বেশি কল করতে গিয়েই ভয় পাবেন।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা