নবীন নিউজ, ডেস্ক ০২ মে ২০২৪ ০২:১৪ পি.এম
এবারের ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরী-আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’। ছবিটি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী পূজা চেরী। বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলছেন সিনেমার প্রসঙ্গে।
সম্প্রতি বেসরকারী টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
পূজা বলেন, ‘আসলে ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন উৎসব-পার্বণে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে খুব ভালো ফিডব্যাক আমি পেয়ে আসছি। এখন পর্যন্ত আসলে সবার খুব প্রশংসা পাচ্ছি। দিন যত যাচ্ছে, অভিনয় দক্ষতাটা আরও বাড়ানোর চেষ্টা করছি। যদিও আমি অতটা ভালো পারি না; কিন্তু চেষ্টা করি।’
অভিনেত্রী বলেন, “লিপস্টিক” ছবি নিয়ে একজনের কাছ থেকেও নেতিবাচক মন্তব্য পাইনি। “পোড়ামন-২”-এর মতো “লিপস্টিক”ও ধীরে ধীরে হিট হতে পারে। শুধু একটু ধৈর্যের বিষয়।’
‘লিপস্টিক’-এ জায়েদ খানের অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, ‘তার সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। তিনি খুবই ভালো মানুষ। ভালো...। এবার হলে গিয়ে সিনেমা দেখা হয়নি। ব্যস্ত আছি। “লিপস্টিক”-এর জন্য হলে হলে দৌড়াচ্ছি। সামনের ঈদে মুক্তির অপেক্ষায় আছে “মাসুদ রানা”। ওটা নিয়ে ব্যস্ত আছি।’
শাকিব খানের প্রযোজনায় ‘মায়া’ সিনেমায় কেন আপনার জায়গায় ইধিকা পাল? এই প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘আমরা আসলে গল্পটা দেখে অভিনয় করি। “মায়া”র গল্পও ভালো। তবে ব্যাটে-বলে মেলেনি। সামনে হয়তো হবে।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’