নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ১০:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
আলোচিত নায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে অংশ নেন। এ সময় তাদের বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায়। একই ছাতার নিচে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করেন। এরপরই তাদের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। এর মধ্যেই ফের তারা একসঙ্গে স্টেজ পারফর্ম করবেন বলে নিশ্চিত করেন জায়েদ খান।
বিদেশের মাটিতে একের পর এক স্টেজ শোয়ে পারফর্ম করছেন জায়েদ খান। গত ৩০ জুন যুক্তরাষ্ট্রে শো করেছেন তিনি। সেখান থেকে গেছেন কানাডায়। সেখানে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে পারফর্ম করবেন তিনি।
জায়েদ খান নিজেই ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। সেই পোস্ট নুসরাত ফারিয়াও শেয়ার করেছেন। লিখেছেন, ‘সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ জুলাই’।
জানা গেছে, কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হবে এই শো। ইতোমধ্যে জায়েদ খান ও নুসরাত ফারিয়া দুজনই নাচের রিহার্সেলে অংশ নিয়েছেন। অনুশীলনের একটি ফটোতে দুজনকে একত্রে দেখা যায়।
ফারিয়ার সঙ্গে পারফর্ম প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি অনেকের সঙ্গে পারফর্ম করেছি। ফারিয়ার পারফর্ম দেখে আমি মুগ্ধ! একটানা ১৫ মিনিট নাচতে পারে। লম্বা সময় ধরে দর্শককে মাতিয়ে রাখতে পারে। এক মুহূর্তের জন্যও দর্শক বোরিং হয় না। খুব ভালো স্টেজ পারফর্ম করে ফারিয়া। সামনে আমাদের আরও কিছু কাজ হবে।’
এর আগে জায়েদ খান নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন। এরপর তাকে দেখা যায় মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা ম্যাচে। স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’