বুধবার ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

ক্যান্সার যোধ্যাদের জন্য খাবারের তালিকা

নবীন নিউজ, ডেস্ক ০২ মে ২০২৪ ১১:৩৬ এ.এম

সংগৃহীত

ক্যান্সারের নাম শুনলেই কেমন যেন আশা ছেড়ে দেয় সকলে। এমন মারণ রোগকে কে না ভয় পায়! ক্যান্সারকে মরণব্যাধি বলা হলেও এখন এই রোগের চিকিৎসা হচ্ছে এবং সেরে উঠছেন অনেক রোগী।  

চিকিৎসা এবং বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে ক্যান্সারের নানান ওষুধ ও চিকিৎসা উপায় এসেছে ঠিকই কিছু জিনিস মেনে চলতেই হবে। ক্যান্সার আক্রান্ত রোগকে যখন কেমোথেরাপি দেয়া হয়, তখন শরীরে বেশি করে মেডিসিন দেয়া হয়। ফলে বিভিন্ন প্রকারের পার্শ্বপ্রতিক্রিয়া হয়, যেমন—চুল পড়ে যাওয়া, চোখের নিচে কালো দাগ ও খাবারে অরুচি।  

ক্যান্সার ফাইটারের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমটি হল, সেই পর্যন্ত লড়াই করার অদম্য মনের জোর, দ্বিতীয়টি হল সঠিক চিকিৎসা ব্যবস্থা, আর তৃতীয়টি হল সঠিক ডায়েট প্ল্যান বা খাদ্য তালিকা।

সঠিক ডায়েট প্ল্যান আপনার শরীরকে যেমন সঠিক পুষ্টি জোগাবে তেমনই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট শক্তির জোগান দেবে। সেইসঙ্গে এটি ক্যান্সারের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া যেমন, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি ইত্যাদি কমাতে সাহায্য করে।

ক্যান্সার চিকিৎসার সময় কী ডায়েট পরিবর্তন করা উচিত?

বিভিন্ন অনলাইন সংস্থান আছে যারা “সেরা” ক্যান্সার ডায়েট সম্পর্কে বলে। তারা হয়তো মেডিটেরিয়ান ডায়েট বা ভেগান ডায়েটের পরামর্শ দিতে পারে। কিন্তু আসল বাস্তবটা হল ক্যান্সার রোগীদের প্রায়শই চিকিৎসার সময় খাবার এমনকী নিজের পছন্দের খাবার খেতেও সমস্যা হয়। এইরকম পরিস্থিতিতে অন্য অপরিচিত কোনও ডায়েট বেছে নেওয়া একেবারেই ঠিক হবে না। রোজকার খাবারের মধ্যে থেকেই স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া ভালো।

 ক্যান্সার চিকিৎসার সময় কী আমিষ খাবারের চেয়ে নিরামিষ খাবার ভালো?

এই প্রশ্নের সঠিক উত্তর হল, আপনি যদি আমিষ খাবার খেয়ে অভ্যস্ত, তাহলে আমিষ খাবার খাওয়া চালিয়ে যেতে পারেন। আর আপনি যদি নিরামিষভোজী হন তাহলে আপনি সেই ডায়েটই ফলো করুন।

গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যাতে খাবার থেকে পর্যাপ্ত পরিমানে প্রোটিন পান, সেটা সুনিশ্চিত করুন। ডিম, মুরগির মাংস এবং মাছের মতো আমিষ খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং আপনাকে আপনার শরীরের প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করে।

নিরামিষভোজী ক্ষেত্রে অনেক বেশি করে মসুর ডাল এবং মটরশুটি খেতে হবে, যা প্রোটিনের চাহিদা পূরণ করবে। পনির এবং দুধের মতো অন্যান্য খাবারও থেকেও প্রচুর প্রোটিন পেতে সাহায্য করতে পারে।

আপনি যদি নিরামিষ খান তাহলে প্রোটিনের মাত্রার বিষয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে উচ্চ প্রোটিন যুক্ত নিরামিষ খাবার আপনার ডায়েটে যোগ করুন।

 ক্যান্সার চিকিৎসার সময় কোন খাবার এড়িয়ে চলা ভালো?

*এমন অনেক খাবার রয়েছে যা ময়দা দিয়ে তৈরি অথবা ডিপ ফ্রাই। এই ধরণের খাবারে ফাইবারের মাত্রা কম থাকে এবং খাবারের সামগ্রিক পুষ্টিগুণ কমিয়ে দেয়। এই জাতীয় খাবার (ময়দা দিয়ে তৈরি খাবার বা বেশি ভাজা খাবার) এড়িয়ে চলা ভালো।

*বাঙালির অন্যতম পছ্ন্দের খাবারের মধ্যে হল লুচি। ডুবুডবু তেজে ভাজা ময়দার লুচি হলে তো সকালের জলখাবারটা জাস্ট জমে যায়। তবে ক্যান্সার রোগীদের জন্য লুচির বদলে রুটি পা পরোটা অনেক বেশি স্বাস্থ্যকর। একইভাবে, মুচমুচে ভাজা মাছের বদলে মাছ ভাপা বা মাছের ঝোল খাওয়ার চেষ্টা করুন।

তাই বলে, আপনি যদি এই পরিস্থিতিতে যখন কোনও কিছু খেতে পারছেন না, এই জাতীয় কোনও কিছু খাওয়ার ইচ্ছে হলে যে তা একেবারে খাওয়া যাবে না তা কিন্তু নয়। শুধু আপনার খাদ্য তালিকার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে খান এবং সবসময় আপনার খাদ্য তালিকায় যাতে প্রচুর তাজা শাকসবজি এবং ফল থাকে সেটা সুনিশ্চিত করুন।

*যে সমস্ত রোগীদের মুখে আলসারের সমস্যা রয়েছে তা অত্যধিক মশলাদার খাবার এড়িয়ে চলুন। কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির মতো চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মুখ ও জিভে এই সমস্যা দেখা দিতে পারে। তাই হালকা মশলাযুক্ত খাবার খাওয়ার সবচেয়ে ভালো। সেইসঙ্গে খুব গরম খাবার খেয়ে অনেকের বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই খাবার ঠান্ডা করে, হালকা গরম খান।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা