নবীন নিউজ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪ ১২:১৮ পি.এম
সংগৃহীত ছবি
ভিসার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ২০৬ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ১৩২ বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়ের একটি নির্মাণ স্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির এ তথ্য জানান।
বাহারউদ্দিন তাহির জানান, এ অভিযানে ৯০ জন ইমিগ্রেশন পুলিশ সদস্য অংশ নিয়েছিল। ২০৬ জন অভিবাসীকে মালয়েশিয়ায় প্রবেশে তাদের ভিসা অপব্যবহারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা 'স্টার অনলাইন' জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওই এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে ইমিগ্রেশন বিভাগ। এরপর সেখান থেকে ২০৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ১৩২ জন বাংলাদেশি ও ৫৩ জন চীনা নাগরিক রয়েছেন।
এছাড়া ১০ জন মিয়ানমারের, ৬ জন পাকিস্তানি, ৩ জন ইন্দোনেশিয়ান, ২ জন ভিয়েতনামের এবং একজন স্থানীয় বাসিন্দা।
উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৫৬(১)(ডি), রেগুলেশন ১৭(বি) এবং রেগুলেশন ১১(৭)(এ) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ