নবীন নিউজ, ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ০৫:৩২ পি.এম
একসময়ে প্রিন্স মাহমুদের কথা ও সুরে গান গাইলেই তা শ্রোতাপ্রিয় হতো। ক্যাসেট ও সিডির যুগে তার দাপট ছিল অন্যরকম। সেই ধারা ফিরিয়ে এনেছেন সিনেমায়।
তবে এবার কোন গায়কের অ্যালবাম নয়, শাকিব খানের সিনেমার জন্য গান তৈরি করলেন নন্দিত গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। এই ঢালিউড সুপারস্টারের ঈদের সিনেমা ‘রাজকুমার’-এর জন্য তৈরি করা গানের শিরোনাম ‘বরবাদ’।
সুরের পাশাপাশি এর কথা লিখেছেন প্রিন্স নিজেই। একই সঙ্গে সংগীত নির্দেশনাও দিয়েছেন। আর এ গানের মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন আলিফকে। গানের কথা এমন... ‘কার জন্য ভেতর মাঝে ওলটপালট লাগে, কেনরে আদর আদর বড্ড মায়া লাগে, কার জন্য ভেতরটাতে আকাশ-পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমানী মেঘ, কেন এ টান, কেন এ গান, বোঝে না বোঝে না মন কি চাচ্ছি? ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি।’
এই কথা, তার সঙ্গে সুর মিলিয়ে নব্বই দশকের সঙ্গে এ সময়ের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে গানে। একইভাবে তরুণ শিল্পী আলিফও চেষ্টা করেছে, তার দরাজ ও ড্রামাটিক কণ্ঠে সেরা গায়কী তুলে ধরার। এর সঙ্গে দারুণ চিত্রায়ন আর শাকিব খানের দুর্দান্ত পারফরম্যান্স গানের সঙ্গে একাত্ম হয়ে গেছে।
প্রিন্স দাবি করেন, সব মিলিয়ে গানটি অনেকের মনে ছাপ ফেলবে; বিশেষ করে যারা প্রেমের ভেতর দিয়ে যাচ্ছে, “বরবাদ” তাদের পছন্দের গান হয়ে উঠবে বলেই তার ধারণা।
গানটি আগামীকাল সন্ধা সাতটায় ভার্সেটাইল মিডিয়া থেকে অন্তর্জালে প্রকাশ পাবে। গত বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’র জন্য প্রিন্স মাহমুদ সুর করেছিলেন ‘ঈশ্বর’ গানটি, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’