নবীন নিউজ ডেস্ক ২৪ সেপ্টেম্বার ২০২৪ ১২:০৭ পি.এম
সংগৃহীত ছবি
দুই বাংলায় তিনিই চর্চায়। কখনো বিপরীতে শাকিব খান, কখনো দেব। তিনি ইধিকা পাল। আপাতত বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর নায়িকা। ‘বহুরূপ’ ছবিতে তিনি নাকি দর্শকদের চমকে দিতে চলেছেন। এই মুহূর্তে তাকে নিয়ে চর্চার কারণ কিন্তু ভিন্ন। কথা ছিল, শাকিবের পর তিনি নাকি পর্দায় শরিফুল রাজের সঙ্গে প্রেম করবেন। তখনই কানাঘুষো, বাংলাদেশের ছবিতে আবারো অভিনয়ের সুযোগ পেয়েই নাকি শরিফুলের সঙ্গে রোম্যান্সে মেতেছেন ইধিকা! সাম্প্রতিক খবর, সেই সম্ভাবনা শেষ!
জানা যায়, শরীফুল রাজ এবং ইধিকা পালকে নিয়ে গত অগস্টে ‘সাহেব’ ছবির শুটিং শুরুর কথা ছিল। পরে শুটিং পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে, ছবিটিও নাও হতে পারে। এ প্রসঙ্গে ছবির পরিচালক সাইফ চন্দনের মত, “মনে হচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতিই ছবি না হওয়ার নেপথ্য কারণ। সম্ভবত সেই জায়গা থেকেই ছবিটি আর না–ও করতে পারেন। খবর জেনে মনখারাপ ইধিকার? যা রটেছে তাই কি ঘটছে?
ভারতীয় গণমাধ্যমকে ইধিকা জানান, ‘ছবিটি নিয়ে অনেক দিন আগে কথা হয়েছিল। তার পর বিষয়টি চাপা পড়ে যায়। গণমাধ্যম থেকে ছবি নাও হতে পারে বিষয়টি জানলাম। আমায় কিছু জানানো হয়নি।’
এ দিকে টালিপাড়া বলছে, নায়িকার নাকি একটুও মনখারাপ হয়নি। কারণ, তিনি ফের শাকিবের ‘প্রিয়তমা’ হয়ে ফিরতে চলেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তার জবাব, ‘আমিও তেমনটাই শুনছি। তবে আমায় এখনো অনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।’ শাকিব বাংলাদেশের। ইধিকা ভারতীয়। বাংলাদেশে শুটিং হলে নায়িকা কি বর্তমান পরিস্থিতিতে ভিসা পাবেন? শোনা যাচ্ছে, এই সমস্যা এড়াতে ছবির বেশি অংশের শুটিং হবে এ পার বাংলায়। সেটা হলে শাকিব স্বচ্ছন্দে শুটিং করতে পারবেন। কারণ, অধিকাংশ সময় তিনি লন্ডনে থাকেন। সে ক্ষেত্রে তার ভারতে আসার ভিসা পেতে সমস্যা হবে না।
নায়িকার কথা, এ সব তিনি কিছুই জানেন না। যেমন তাকে জানানো হয়নি, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবির নাম ‘বরবাদ’। ছবিতে তিনি শুধুই রোম্যান্স করবেন এমন খবরও চাউর হয়েছে।
তবে শোনা যাচ্ছে, ছবিতে থাকতে পারেন দুই ফাইটমাস্টার রবি বর্মা, আয়জাজ শেখ। শাকিব-ইধিকা ছাড়াও থাকতে পারেন মিশা সওদাগর। নৃত্য পরিকল্পক হিসেবে শোনা যাচ্ছে বলিউডের আদিল শেখের নাম। শুটিং শুরু সম্ভবত অক্টোবরে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’