নবীন নিউজ, ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ১০:৪৭ এ.এম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানায় শ্রমিকেরা বিক্ষোভ করছে।
সোমবার (১ এপ্রিল) সকাল ৬ টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
জানা যায়, ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করে। শ্রমিকদের বকেয়া বেতন, ছুটির টাকা ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করছে। এছাড়া স্টাফদের প্রায় ছয় মাসের বেতন বকেয়া রয়েছে।
কেয়া নীট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের জানায়, শ্রমিকরা গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাসের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ বার বার সময় নিয়েও পরিশোধ করছে না। তাই শ্রমিকরা আন্দোলনে নেমেছে। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত শ্রমিকদের এ আন্দোলন চলবে বলে জানায় শ্রমিকরা।
কেয়া নীট কম্পোজিট লিমিটেড (কেয়া গ্রুপ) মালিক আব্দুল খালেক পাঠান জানান, শ্রমিকদের বলা হয়েছিল আগামী ৭ তারিখের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করা হবে। তারা সেটা মেনে ছিল। কিন্তু কয়েকজন স্টাফের উস্কানিতে শ্রমিকরা গত পরশুদিন থেকে এ আন্দোলনে নেমেছে।
আগামী ঈদের আগে আমার শিপমেন্ট রয়েছে। শিপমেন্ট শেষ করে শ্রমিকদের টাকা দিতে পারব। এ মুহূর্তে তারা আন্দোলন চালিয়ে গেলে বড় ক্ষতির সম্মুখীন হব। শ্রমিকদের জানিয়েছি তোমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি অফিসে আসো। তোমাদের প্রতিনিধিদের সাথে প্রয়োজনে আমি কথা বলে ডিট করবো। আগামী ৭ তারিখের মধ্যে তোমাদের সকল বকে পরিশোধ করা হবে। কিন্তু তারা সেটাও মানছে না।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাশিমপুর সাব জোনের এডিশনাল এসপি দীপক চন্দ্র মজুমদার জানান, কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানায় শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে এসে তাদের বুঝিয়ে আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সাথে আলো করা হচ্ছে। এমুহূর্তে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা