নবীন নিউজ ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ০৪:৫৬ পি.এম
সংগৃহীত ছবি
দিনাজপুরের বিরামপুরে ৫ টাকায় মিলছে প্রতি পিস বাঁধাকপি। একেকটি বাঁধাকপির ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি। প্রতি পিস পাঁচ টাকা দরে বিক্রি হওয়ায় লোকসান গুনছেন কৃষকরা। তবে দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রোববার (৩১ মার্চ) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাঁধাকপি প্রতি পিস পাঁচ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিরামপুর পৌরশহরের হাবিবপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, দাম বেশি পাওয়ার আশায় মৌসুমের শেষ ভাগে প্রায় এক বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেন তিনি। কিন্তু এখন সেই বাঁধাকপি তার গলার কাঁটা হয়েছে। বাজারে নামমাত্র মূল্যে তাকে এ সবজি বিক্রি করতে হচ্ছে। কখনো পাঁচ টাকায় আবার কখনো ৬-৭ টাকায় বিক্রি করছেন। এতে তার ১০-২০ হাজার টাকা লোকসান হবে বলে জানান আনোয়ার হোসেন।
জানা গেছে, এবার উপজেলায় এক হাজার ২৮০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে ৩ দশমিক ২৮ হেক্টর জমিতে ফুলকপি এবং ৪ দশমিক ১৮ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে।
আব্দুর রহিম নামের এক ক্রেতা বলেন, পাঁচ টাকা দরে ২০ টাকায় চারটি বাঁধাকপি কিনলাম। বর্তমান বাজারে এর চেয়ে কম দামে পণ্য পাওয়া কঠিন। সব সবজির দাম যদি এমন হতো তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো।
আসলাম নামের এক কৃষক বলেন, বাজারে আসলে সবজির যে দাম তাতে করে আমাদের চলা দায় হয়ে পড়েছে। ৫০০ টাকা নিয়ে আসলে ব্যাগ ভরেই না।তারপরও আমাদের কষ্ট করে চলতে হয়।
বিরামপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমাদের এ এলাকায় চাহিদার চেয়ে বেশি সবজি আবাদ হয়। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা