চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার (২৭ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চট্টগ্রামের বিচারক জাকির হোসেন এ রায় দেন। দণ্ডিত মো. পারভেজ (২৫) সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মো. সোলায়মানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি নিখিল কুমার নাথ জানান, যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে স্বামী পারভেজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের ২ এপ্রিল রোকেয়া বেগমের সঙ্গে পারভেজের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে পারভেজকে তিন লাখ টাকা দেওয়া হয়। এরপরও বিভিন্ন সময় যৌতুকের জন্য রোকেয়াকে নির্যাতন করতেন। পরে আরও এক লাখ টাকা যৌতুক হিসেবে পারভেজকে দেওয়া হয়। তারপরও আরও দুই লাখ টাকার জন্য রোকেয়াকে শারিরীক ও মানসিক নির্যাতন করেন স্বামী পারভেজ।
২০১৮ সালের ২০ এপ্রিল পারভেজের বাড়িতে গেলে বেডরুমে খাটের ওপর রোকেয়ার লাশ দেখতে পান পরিবার। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। পরে পারভেজের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। সাতজনের সাক্ষী নিয়ে আজ বুধবার রায় দেন আদালত।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা