বৃহস্পতিবার ১৫ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

এনসিপির নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট

নবীন নিউজ, ডেস্ক ১০ আগষ্ট ২০২৫ ০৯:৪৩ পি.এম

সংগৃহীত ছবি

রাজশাহীতে খালিদ হাসান মিলু নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। একইসঙ্গে কাফনের কাপড় ও একটি চিরকুট রেখে যান তারা। চিরকুটে লেখা রয়েছে, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি  জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে

খালিদ হাসান মিলু জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ঢোকেন। এরপর ঘরে বসে ছিলেন। হঠাৎ জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠ শুনতে পান। তাঁকে বলা হয়, ‘বাইরে বের হয়ে দেখ।’ এরপর তিনি বাড়ির বারান্দায় গিয়ে দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে। এ সময় তিনি পেট্রলের গন্ধ পান। এ সময় তিনি ঘর থেকে বের না হয়ে প্রতিবেশীদের ডাকেন। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। এরপর তিনি বাড়ি থেকে বের হলে সামনে একটি পলিথিন দেখতে পান। পরবর্তীতে পুলিশ এসে পলিথিনের ব্যাগটিতে কাফনের কাপড় ও চিরকুট পায়। পরে পুলিশ সেগুলো নিয়ে যায়।

তিনি বলেন, ‘বৃষ্টির কারণে ঘরবাড়ি ভেজা অবস্থায় ছিল। ফলে পেট্রল ঢাললেও আগুন ছড়িয়ে পড়েনি। যেটুকু আগুন লেগেছিল, তা আমরা নিভিয়ে ফেলতে পেরেছিলাম। এ সময় এসে এ রকম হুমকি পাওয়ায় আমি উদ্বিগ্ন এবং আতঙ্কিত। চিরকুটেই  ‘জয় বাংলা’ লেখা আছে। সুতরাং কারা এটি করেছে, তা বুঝতেই পারছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করব।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে  এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও লজ্জার। এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা এভাবে আমাদের হুমকি দিচ্ছে। এটা প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন যদি পুরোপুরি কাজ করত, তাহলে সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করব, যেন জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হয়।’

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমি খালিদ হাসান মিলুকে লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’

news image

জামায়াত ইস্যুতে ডা. জাহিদকে যেসব প্রশ্ন করলেন পিনাকী

news image

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের

news image

এনসিপি হঠাৎ কেন আক্রমণাত্মক হলো