নবীন নিউজ, ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৭ এ.এম
পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম।
এ সময় আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের গাড়ি থেকে তার কয়েকশত কর্মী-সমর্থক আব্দুল ওহাবকে ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার উপ-পরিদর্শক মো. আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে ওহাবসহ ৬৪ জন নামীয় ও কয়েক শত জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ ঘটনায় ওইদিন রাতেই যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার দেখিয়ে গত সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারের বিষয়ে পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রেখেছিল। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার মোরতোজা আলী খান স্যারের নেতৃত্বে পুলিশের অভিযানে মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে আব্দুল ওহাবসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা