নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ১২:১৭ পি.এম
মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইউসুফ নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।
শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলায় এলমেস ও ইউসুফের মধ্যে জুনিয়র ও সিনিয়রের জের ধরে বিরোধের সৃষ্টি হয়। পরে শনিবার ভোরে এলমেসের পরিবারের লোকজন হাতুড়ি, দা ও রড দিয়ে ইউসুফের পরিবারের ওপর হামলা করে।
এ হামলায় ইউসুফসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে ইউসুফের মৃত্যু হয়।
এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মিন্টু মিয়া বলেন, ‘দুই দিনের এই বিরোধে এত বড় ঘটনা ঘটবে আমরা একটা কল্পনাও করিনি। এদের মধ্যে পূর্বের কোনো শত্রুতাও ছিল না। তারপরেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
ওসি তৌফিক আজম জানান, ঘটনা জানামাত্রই ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন পুলিশের এই কর্মকর্তা।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা