নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২০ পি.এম
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর ছত্রছায়ায় তিনি ঠিকাদারের বিরুদ্ধে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বগুড়া জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
অভিযোগে বলা হয়, সিরাজুল ইসলাম খান রাজুর ছত্রছায়ায় সোহেল, জাহিরুল ও জিয়ারুল হক পুটু ক্ষমতার দাপট দেখিয়ে টেণ্ডারবাজি ও নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারাসহ বিভিন্ন নির্মাণ কাজের প্রকল্প বাগিয়ে নিজেরা পকেট ভরাতেন। ফলে নির্মাণ কাজগুলো বছর পেড়িয়ে যেতে না যেতেই গুণগতমান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জনসাধারণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে উন্নয়নমূলক রাস্তাঘাট, ড্রেন, বিদ্যালয় ভবন ও বিভিন্ন স্থাপনার কাজ করে সরকার। এসব উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীদের তত্ত্বাবধানে ঠিকাদার দিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হয়।
জানা যায়, উল্লেখিত তিন ঠিকাদার ২০ থেকে ২৫ শতাংশ ছাড়ে কাজ পেতেন। এজন্য কাজের মানও হয়েছে নিম্নমানের। দীর্ঘদিন ধরে এসব নির্মাণ কাজে ব্যবহার করছে নাম্বার বিহীন ইট, ব্যান্ড বিহীন সিমেন্ট, পরিত্যক্ত পাথর, পুরাতন লোহার রড, কাদাযুক্ত বালু। এসব কাজ করতে দেখে কেউ প্রতিবাদ করলে উল্টো নানা ধরনের ভয়ভীতি ও বিভিন্ন মামলা-হামলার সম্মুখীন হতে হয়েছে। তাদের এসব কাজে সহযোগিতা করেছেন এবং আসছেন দায়িত্বরত উপজেলা প্রকৌশলী দপ্তর। যার ফলে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়মের সুযোগ পান ঠিকাদাররা।
কয়েকমাস আগে ঠিকাদার সোহেল ছাতিয়ানগ্রাম অন্তাহার স্কুলের বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ আসে। পরে তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি সত্যতা পাওয়ার পরেও পুনরায় কাজ চালু করার অনুমতি দেন উপজেলা প্রকৌশল দপ্তর। পরে আবারও কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। এরপর সান্তাহার হার্ভে স্কুল নির্মাণ কাজে অনিয়ম আসে তার বিরুদ্ধে।
এদিকে সান্তাহার পৌরসভার প্রকৌশল দপ্তরের যোগসাজশে ঠিকাদার জাহিরুল ওয়ার্কশপ থেকে রথবাড়ি রাস্তায় নিম্নমানের ইট, কাদাযুক্ত বালু, আবর্জনাসহ খোয়া দিয়ে কাজ শুরু হলে এলাকাবাসী প্রতিবাদ করে। এ বিষয় নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে কাজটি বন্ধ হলে কিছু নিম্নমানের সামগ্রী সরিয়ে পুনরায় কাজটি চালু করে এ ঠিকাদার। এরপর সান্তাহার ইউপির দমদমা গ্রামে একটি রাস্তার কার্পেটিং কাজের একদিন পরেই ঢালাই পিচ উঠে যাচ্ছিল পরে গ্রামবাসী প্রতিবাদ করে। আবার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণ শেষে বিল্ডিং হস্তান্তরের আগেই দেওয়ালের নোনা, ফাটলসহ প্লাস্টার উঠে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকসহ শিক্ষার্থীরা এবং তাঁরাপুর স্কুলের প্রাচীর নির্মাণে একই কাণ্ড করেছেন তিনি।
বিষয়টি তদন্তের পর সত্যতা পান উপজেলা প্রশাসন। ঠিকাদার জিয়ারুল হক পুটুর বিরুদ্ধে সদর ইউনিয়ন পরিষদে সংষ্কার কাজে নিম্নমানের বালু, ইট, খোয়া, দরজা, জানালা ব্যবহার করার অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি কারন সে সময়ে তিনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সহযোগিতায় দলীয় প্রভাব খাটিয়ে কাজটি সম্পন্ন করেছিলেন। এভাবে বিগত ফ্যাসীবাদি সরকারের আমলে এসব ঠিকাদার সরকারি অর্থ নাম মাত্র কাজ দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, এ ব্যাপারে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা