নবীন নিউজ ডেস্ক ১২ ডিসেম্বার ২০২৪ ১১:৪৯ এ.এম
ছবি- সংগৃহীত।
মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শুরু হলো আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট। স্যার এফ রহমান হলের শিক্ষার্থীদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরও ডোপ টেস্ট করানো উচিত।
সকাল সাড়ে ৯টায় এই প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এফ রহমান হলের শিক্ষার্থীদের নমুনা সংগ্রহ করেন বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিস্ট্রি বিভাগের শিক্ষার্থীরা। নমুনা সংগ্রহের পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবেই তা পরীক্ষা করা হবে।
শুরুতে ৯৫০ টাকা ব্যয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ডোপ টেস্ট করার কথা থাকলেও, ব্যয় কমাতে এখন বিশ্ববিদ্যালয়েই এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এজন্য শিক্ষার্থীদের খরচ করতে হবে ৩৫০ টাকা। উদ্বোধনের পর থেকে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে এসে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ইউরিন স্যাম্পল দিচ্ছেন।
টেস্ট করতে আসা শিক্ষার্থী নাদিম মাহমুদ বলেন, এটি দারুণ একটি উদ্যোগ। এতে হলের পরিবেশও ভালো হবে। ক্যাম্পাসে মাদকের আড্ডা দূর হবে।
আরেকজন শিক্ষার্থী মো. আতিক বলেন, শুধু শিক্ষার্থীদেরই নয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা হলে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে উঠবে বলে আমি মনে করি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা যদি মাদকের ব্যবহার কমিয়ে দিতে পারি তাহলে সাপ্লাই অটোমেটিকলি কমে যাবে। সম্ভবত এটি দেশের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে ডোপ টেস্ট করা হচ্ছে। আমরা মাদকমুক্ত ক্যাম্পাস যদি গড়তে পারি তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তা অনুকরণীয় হবে। এই উদ্যোগে শিক্ষার্থীদের অভিভাবকরাও অত্যন্ত খুশি।
উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন বলেন, আমরা যতগুলো কাজ করেছি তার মধ্যে এই কাজটিতে সবচেয়ে বেশি সাধুবাদ পেয়েছি। আমরা মাদকাসক্ত চিহ্নিত করার থেকে তাদেরকে কারেকশনের কথা বেশি চিন্তা করেছি। আমরা এক্ষেত্রে তাদের ডেটাগুলোর গোপনীয়তা রক্ষা করবো।
কোনো শিক্ষার্থীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে তার আবাসিক হলের আসনটি বাতিল হবে। শূন্য আসনগুলো হলের আবেদনের মেধাতালিকা থেকে বরাদ্দ দেয়া হবে। আর অতিরিক্ত মাদকাসক্ত হলে তাকে বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং করা হবে।
নবীননিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি