নবীন নিউজ, ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৪:৫৫ পি.এম
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, হাতে হাতকড়া পরিহিত এক ব্যক্তি পুলিশের পোশাক পরা একজন নারীর দিকে বারবার তাকাচ্ছেন। এ সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা একজন পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি একটি বাস্তব ঘটনা। তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
প্রতিবেদনে বলা হয়েছে, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং, এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি’র ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Asif Adnan Bro’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
এতে আরও বলা হয়েছে, ভিডিওটির সাথে যুক্ত ‘বিমান বন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান’ লেখা থেকে প্রতীয়মান হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও। এছাড়া, ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়। পরবর্তীতে, আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ ডিসেম্বর ‘একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে আসিফ আদনান বলেন, তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন।
এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয়। সুতরাং, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন