নবীন নিউজ, ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৮ পি.এম
ইসলাম ধর্ম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য সুস্পষ্ট ও ন্যায়সংগত দিকনির্দেশনা প্রদান করেছে। পারিবারিক জীবনে তালাক একটি বিশেষ পরিস্থিতি, যেখানে উভয় পক্ষের জন্য কিছু অধিকার ও দায়িত্ব নির্ধারিত আছে। তালাকপ্রাপ্তা নারীর অধিকার, বিশেষ করে তার বাসস্থান, খোরপোশ ও সন্তানের লালনপালন বিষয়ে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।
اَسۡکِنُوۡہُنَّ مِنۡ حَیۡثُ سَکَنۡتُمۡ مِّنۡ وُّجۡدِکُمۡ وَلَا تُضَآرُّوۡہُنَّ لِتُضَیِّقُوۡا عَلَیۡہِنَّ ؕ وَاِنۡ کُنَّ اُولَاتِ حَمۡلٍ فَاَنۡفِقُوۡا عَلَیۡہِنَّ حَتّٰی یَضَعۡنَ حَمۡلَہُنَّ ۚ فَاِنۡ اَرۡضَعۡنَ لَکُمۡ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ ۚ وَاۡتَمِرُوۡا بَیۡنَکُمۡ بِمَعۡرُوۡفٍ ۚ وَاِنۡ تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَہٗۤ اُخۡرٰی ؕ
অর্থ: তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সেই স্থানে বাস করতে দাও, যেখানে তোমরা নিজেরা বাস কর। তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিও না। তারা গর্ভবতী হলে তাদের জন্য ব্যয় করতে থাক, যতক্ষণ না তারা সন্তান প্রসব করে। তারপর তারা যদি তোমাদের জন্য শিশুদের দুধ পান করায়, তবে তাদেরকে তাদের পারিশ্রমিক দিও। আর (পারিশ্রমিক নির্ধারণের জন্য) উত্তম পন্থায় নিজেদের মধ্যে পরামর্শ করে নিও। তোমরা যদি একে অন্যের জন্য সংকট সৃষ্টি কর, তবে অন্য কোন নারী তাকে দুধ পান করাবে। (সুরা আত ত্বালাক: ৬)
অর্থাৎ স্বামী যেন এরূপ চিন্তা না করে যে, স্ত্রীকে যখন বিদায়ই দিতে হবে তখন আচ্ছা মত জ্বালিয়ে নেই। বরং তার উচিত হবে, যত দিন স্ত্রী তার ঘরে ইদ্দত পালন করবে, ততদিন তার সাথে ভালো ব্যবহার করা। এ আয়াত দ্বারাই হানাফী ফুকাহায়ে কেরাম প্রমাণ করেন, তালাক রজঈ হোক বা বায়েন, ইদ্দতকালে স্ত্রীর ব্যয়ভার স্বামীকেই বহন করতে হবে। কেননা খোরপোশ না দেওয়াটা তাকে কষ্ট দানেরই নামান্তর, যা এ আয়াতে নিষেধ করা হয়েছে।
সাধারণ অবস্থায় ইদ্দত তো মাস তিনেকের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু গর্ভকাল যেহেতু আরও বেশি দিন থাকতে পারে, তাই গর্ভাবস্থার কথা বিশেষভাবে উল্লেখ করে হুকুম দেওয়া হয়েছে, গর্ভবতীর খরচা তার সন্তান প্রসব না হওয়া পর্যন্ত চালু থাকবে, তা যত দিনই দীর্ঘ হোক।
তালাকপ্রাপ্তা নারী তার শিশুকে দুধ খাওয়ানোর জন্য তার প্রাক্তন স্বামী ও শিশুর পিতার কাছে পারিশ্রমিক দাবি করতে পারে। আয়াতে উৎসাহ দেওয়া হয়েছে, পারিশ্রমিক যেন উভয়পক্ষ আলোচনার মাধ্যমে পারস্পরিক সন্তুষ্টিক্রমে ঠিক করে নেয়। স্বামীও যেন এক্ষেত্রে কার্পণ্য না করে এবং স্ত্রীও যেন ন্যায্য পারিশ্রমিকের বেশি দাবি না করে।
কেননা পারস্পরিক সম্মতিক্রমে যদি সিদ্ধান্ত গ্রহণ করা না যায় এবং স্বামী কার্পণ্য করে, তবে তো অন্য কোন নারীকে দিয়ে দুধ খাওয়াতে হবে আর সেই নারী রেওয়াজমত পারিশ্রমিকই চাবে, তার কমে রাজি হবে না। তো অন্য নারীকে যখন রেওয়াজ মোতাবেক পারিশ্রমিকই দিতে হবে, তখন সেই পারিশ্রমিক শিশুর মা’কেই দেওয়া হোক না! এটাই তো বেশি যুক্তিযুক্ত।
আবার মা যদি রেওয়াজের বেশি পারিশ্রমিক দাবি করে, তবে শিশুর পিতা অন্য কাউকে দিয়ে দুধ খাওয়াতে বাধ্য হবে। আর মায়ের পক্ষে এটা কিছুতেই শোভনীয় নয় যে, সে কেবল টাকার লোভে নিজ সন্তানকে দুধ খাওয়ানো হতে বিরত থাকবে এবং এ দায়িত্ব অন্য কোন নারীর হাতে ছেড়ে দেবে।
ইসলাম নারী ও পুরুষ উভয়ের ন্যায্য অধিকার সংরক্ষণ করে একটি ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তালাকপ্রাপ্তা নারীর প্রতি সুবিচার করা, তার ইদ্দতকালে বাসস্থান ও ব্যয়ভার বহন করা, এবং সন্তানের দেখাশোনার জন্য ন্যায্য পারিশ্রমিক প্রদান করা ইসলামের এক মহান আদেশ।
এই নির্দেশনা সমাজে নারীকে সম্মান ও নিরাপত্তা দেয় এবং পারিবারিক সম্পর্কের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। যদি উভয় পক্ষ সহমতের ভিত্তিতে কাজ করে, তবে সম্পর্কের সমাপ্তির পরও মানবিকতা বজায় রাখা সম্ভব হয়, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনতে সহায়ক।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?