বীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন শাকিব
যে বিয়ে বা প্রেম প্রকাশ্যে আসে তাই ভেঙে যায়। ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর সম্পর্কে জড়ান আরেক নায়িকা বুবলীর সঙ্গে। সেই সংসারে জন্ম নেন শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীর।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) পাঁচ বছরে পা রাখল বীর। বীরের জন্মদিনে শাকিব খান সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’। ওই পোস্টে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
শাকিব খানের ওই পোস্টে অসংখ্য ভক্ত, শুভাকাঙ্খীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্টস করেছেন।
অন্যদিকে ছেলের জন্মদিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। ভিডিওতে তিনি ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান।
এর আগে শাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। অপুর ঘরেও শাকিবের একটি পুত্র সন্তান আব্রাহাম খান জয় রয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম হয়।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’