নবীন নিউজ, ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩১ পি.এম
বান্দরবানে দীর্ঘ ১১ মাস পর পর্যটকদের ভ্রমণের জন্য রোয়াংছড়ি উপজেলায় রহস্যঘেরা পর্যটন কেন্দ্র দেবতাখুম খুলে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।
সংশ্লিষ্টরা জানান, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় গত বছরের এপ্রিল থেকে রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। নিষেধাজ্ঞার দীর্ঘ ১১ মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে রহস্যময় পর্যটন কেন্দ্র দেবতাখুম ও শীলাবান্ধা ঝরনা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নাম-পরিচয় লিপিবদ্ধ করে পর্যটকরা দেবতাখুম পর্যটন স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা