নবীন নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৫ পি.এম
সংগৃহীত ছবি
রংপুর মহানগরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় স্কুলশিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধুকমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
ফারুক হোসেন শাহ হারাগাছ থানাধীন রংপুর সিটির ৮ নাম্বার ওয়ার্ডের মৃত বদির উদ্দিন শাহার ছেলে এবং বধুকমলা সরকারি প্রাথিমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল।
তিনি জানান, গত ২৩ ফেব্রুয়ারি মহানগরের বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির আগে শিক্ষার্থীরা স্কুলমাঠে খেলা করছিল। এই সুযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন এক ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে যান। সেখানে ওই ছাত্রীর স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করেন ফারুক হোসেন।
পরে মেয়েটি বাড়ি গিয়ে ঘটনার বিষয়টি বাবা-মাকে জানায়। ঘটনা জানাজানি হলে সোমবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবকরা ওই শিক্ষকের বিচার দাবি করে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং ভিকটিম মেয়েটির পরিবারকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়।
ওসি মমিনুল ইসলাম সোহেল আরও বলেন, এ ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা বাদী হয়ে শিক্ষক ফারুক হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে বধুকমলা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা