নবীন নিউজ ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:৩২ এ.এম
সংগৃহীত ছবি
বোরো মৌসুমের শুরুতেই নওগাঁর বরেন্দ্র এলাকায় সারের সংকট তৈরির অভিযোগ উঠেছে। কৃষকরা জানান, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারের বস্তাপ্রতি আড়াইশ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে ব্যবসায়ী ও ডিলাররা। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের।
নওগাঁর বরেন্দ্র এলাকার মাঠ জুড়ে ধান রোপণে ব্যস্ত কৃষক। রোপণের শুরুতেই জমিতে সার প্রয়োগ করা হয়েছে। তবে সার কিনতে গিয়ে নাজেহাল চাষিরা। তাদের অভিযোগ, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারের বস্তাপ্রতি আড়াইশ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে ব্যবসায়ী ও ডিলাররা। এতে বেড়ে গেছে খরচ।
চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এসব জমি চাষাবাদে সারের প্রয়োজন ৭৫ হাজার ৪০০ মেট্রিক টন। ইতোমধ্যে মাসিক অনুপাতে ডিলার পর্যায়ে এসব সার সরবরাহ করা হয়েছে। সরকার প্রতিকেজি এমওপি সারের দাম ২০ টাকা, ইউরিয়া ২৭ টাকা এবং টিএসপির ২৭ টাকা বেঁধে দিয়েছে।
তবে জেলার মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। সারের দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীরা বলেন, ডিলাররা পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ করছেন না। সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন।
নওগাঁ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, গুটিকয়েক অসাধু খুচরা ব্যবসায়ী দাম বাড়িয়ে বিক্রি করছে। যার দোষ পড়ছে ডিলার ও অন্যান্য ব্যবসায়ীদের ঘাড়ে।
আর কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কালাম আযাদ বলেন, সরকার নির্ধারিত দামেই বাজারে সার বিক্রি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ২০৭ জন ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১২৭ জন নিবন্ধিত ডিলার নওগাঁয় সার সরবরাহের কাজ করছেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় ৭৬ হাজার মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও এমওপি সারের বরাদ্দ দেয়া হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা