বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধি, মহাসড়ক অবরোধ করে চাষিদের বিক্ষোভ

নবীন নিউজ ডেস্ক ০১ মার্চ ২০২৫ ০৪:৪২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

লালমিনরহাটে হিমাগার গুলোতে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে এবং সড়কে শুয়ে সাড়ে ৩ঘন্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে প্রান্তিক চাষিরা।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার সংলগ্ন মহাসড়কে আলু মাটিতে ফেলে এ প্রতিবাদ জানায় আলু চাষিরা। এ সময় লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে সাড়ে ৩ঘন্টা পর অবরোধ তুলে নেন চাষিরা।

এ সময় আন্দোলনরত আলু চাষিরা জানান, ২০২৪ সালে ৬০ কেজি এক বস্তা আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া ছিল ৩ শত ৫০ টাকা। কিন্তু চলতি বছরে হিমাগার কর্তৃপক্ষ কোন প্রকার ঘোষণা ছাড়াই একই বস্তা আলুর ভাড়া চার শত ৮০ টাকা নির্ধারণ করায় প্রান্তিক কৃষকরা দিশাহারা হয়ে পড়েন। তারই প্রতিবাদে লালমনিরহাটের প্রান্তিক আলু চাষিরা আজ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। 

বর্তমানে বাজারে আলুর কেজি ১০ টাকা। এই ১০ টাকার মধ্যে যদি ৮ টাকায় হিমাগার মালিক নিয়ে নেয় তাহলে কৃষকরা পাচ্ছেন মাত্র ২টাকা। তাতে করে সাধারণ কৃষকগণ ক্ষতির মুখে পড়ছেন। আলু সংরক্ষণে হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানান তারা।

কৃষক প্রতিনিধিরা আরও বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে। এ বার আলুর বীজ, সার, কীটনাশক কিনে উৎপাদন করতে গিয়ে আগের তুলনায় অনেক বেশি খরচ পড়েছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এ যেন মরার উপর খরার ঘা।

এমনিতেই আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে প্রান্তিক চাষিরা মারাত্মক ভাবে ক্ষতির মুখে পড়বেন। যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। হিমাগারের ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল। যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়। তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেয়া হবে।

দুপুর ২টার পর ঘটনাস্থলে পৌঁছানো লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায় ও সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী। পরে ইউএনও'র আশ্বাসে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আন্দোলনরত কৃষকরা মড়ক অবরোধ তুলে নেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, আগামীকাল রবিবার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে হিমাগার প্রতিনিধি ও কৃষকদের নিয়ে আলোচনা হবে। সেখানেই বিষয়টি সমাধা বলে আশ্বাস প্রদান করেছেন ইউএনও স্যার। পরে প্রান্তিক চাষিরা আশ্বাস পেলে তারা মহাসড়ক অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায় জানান, উল্লিখিত বিষয়ে প্রান্তিক কৃষকদের সাথে আলোচনা ফলপ্রসূ হওয়ায় আন্দোলনরত কৃষকগণ সড়ক অবরোধ তুলে নেন। আগামীকাল বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উভয়পক্ষের সাথে কথা বলে উদ্ভূত বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন, কৃষক প্রতিনিধি নুরনবী মোস্তফা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, সাওয়ার সরকার লিংকন, জাহাঙ্গীর  আলম, আঃ সামাদ, আজিজুল হক, বেলায়েত হোসেন ও ফয়সাল হোসেন প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা