নবীন নিউজ, ডেস্ক ২৭ জানু ২০২৫ ০৪:১৪ পি.এম
চট্টগ্রাম শাহ আমানত সেতুতে টোল আদায়ে দেরি হওয়ায় টোলপ্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লোহাগাড়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজমুল মোস্তফা আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক। অপরদিকে ভুক্তভোগী কম্পিউটার অপারেটরের নাম মোহাম্মদ ইমন। তিনি টোলপ্লাজায় টোল তোলার দায়িত্বে আছেন।
ইমন অভিযোগ করেন, বিএনপির নেতা আমিন তার শার্টের কলার ধরে টানেন এবং কম্পিউটারে আঘাত করেন। এ সময় সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে গাড়িবহর নিয়ে সাতকানিয়া যাচ্ছিলেন ওই নেতা।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের গাড়িবহর সাতকানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে টোলপ্লাজা পার হচ্ছিল। বহরের গাড়িগুলোর মধ্যে সাদা ও কালো রঙের কয়েকটি প্রাইভেট কার ছিল। গাড়িগুলো ধীরে ধীরে টোলপ্লাজা অতিক্রম করছিল। একপর্যায়ে নাজমুল মোস্তফা আমিনের গাড়ি টোল দিতে এগিয়ে যায়। এ সময় টোল আদায়ে বিলম্ব হলে তিনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে টোলপ্লাজার বুথে প্রবেশ করেন।
টোলপ্লাজার কর্মীরা জানান, শুক্রবার সাধারণত টোলপ্লাজায় গাড়ির চাপ বেশি থাকে এবং যানজটের কারণে কিছুটা সময় লাগে। নাজমুল মোস্তফা আমিন এই সামান্য বিলম্বে ক্ষিপ্ত হয়ে কর্মী ইমনকে গালিগালাজ করেন, শারীরিকভাবে লাঞ্ছিত এবং কম্পিউটারে আঘাত করেন। তার এ আচরণের ফলে অন্যান্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক কয়েকটি গাড়ি থেকে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখেন।
ঘটনার বিষয়ে জানতে নাজমুল মোস্তফা আমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাননি তারা।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা