নবীন নিউজ ডেস্ক ২০ জানু ২০২৫ ০২:৫৭ পি.এম
ছবি- সংগৃহীত।
কমবেশি প্রায় সবার মাথা ব্যাথা হয়। সাধারণত আমরা ক্লান্তি, মানসিক চাপকে দায়ী করি। অনেকেই আবার খুব বেশি ফোন ব্যবহার বা স্ক্রিনিং টাইমের দোষ দেন। মাথা ব্যথা স্বাভাবিক হলেও সব মাথাব্যথা এক নয়। অনেকেই মাইগ্রেনের ব্যথায় ভোগেন আর কেউ সাইনাসে। তবে অনেকেই বুঝতে পারেন না মাথা ব্যথা পেছনের কারণ। মাইগ্রেন হোক বা সাইনাসের ব্যথা এই দুইয়ের মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে। আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশনের প্রতিবেদনে চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
মাইগ্রেন: মাইগ্রেন এক ধরনের তীব্র মাথাব্যথা, সাধারণত মাথার একপাশে হয়। এটি কয়েক ঘণ্টা ধরে থাকতে পারে। মাইগ্রেনের পাশাপাশি, অন্যান্য উপসর্গগুলিও দেখা দিতে পারে।
মাইগ্রেনের কারণ
জেনেটিক্স কারণে মাইগ্রেন হতে পারে।
হরমোনের পরিবর্তন মাইগ্রেনের কারণ হতে পারে।
টেনশন মাইগ্রেনের কারণ হতে পারে।
বিশেষ কিছু খাবারও মাইগ্রেনের কারণ হতে পারে।
পরিবেশগত কারণে মাইগ্রেন হতে পারে।
মাইগ্রেনের লক্ষণ
মাথার একপাশে প্রচণ্ড ব্যথা।
বমি বমি ভাব এবং বমি হওয়া।
আলো এবং শব্দ কানে এলে ব্যথা বেড়ে যাওয়া।
অনেক সময় দেখতে সমস্যা হতে পারে।
সাইনাস মাথাব্যথা: নাকের কাছের হাড় ফুলে গেলে সাইনাস মাথাব্যথা হয়। এই ফোলাভাব সাধারণত ঠান্ডা, অ্যালার্জি বা সংক্রমণের কারণে আসে। সাইনাসের মাথাব্যথা সাধারণত মুখের কেন্দ্রীয় অংশে, যেমন কপাল, গাল বা চোখের চারপাশে অনুভূত হয়।
সাইনাসের মাথাব্যথার কারণ
শীতকালে এই মাথাব্যথা হতে পারে।
অ্যালার্জির কারণে এই মাথাব্যথা হতে পারে।
সংক্রমণ এই মাথাব্যথার কারণ হতে পারে।
নাকের অভ্যন্তরীণ গঠনে সমস্যার কারণে এই মাথাব্যথা হতে পারে।
সাইনাসের মাথাব্যথার লক্ষণ
মুখের মাঝখানে চাপ এবং ব্যথা হওয়া।
সর্দি বা নাক বন্ধ হয়ে থাকা।
জ্বর হওয়া।
ক্লান্তি অনুভব করা।
চিকিৎসকের কাছে যাবেন কখন: মাইগ্রেন হোক কিংবা সাইনাস মাথা ব্যথা সহ্য করা না গেলে চিকিৎসকের কাছে যেতে হবে। অনেকেই সাধারণ মাথা ব্যথা ভেবে চিকিৎসকের কাছে যেতে চান না। আর এই ভুলের কারণে অনেক সময় ভুগতে হয়। তাই যখন দেখবেন ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে এবং সহ্য করা যাচ্ছে না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা