নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ১০:১৪ এ.এম
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সরকারি পুরুষ কর্মচারীদের জন্য বহুবিবাহ নিয়ে একটি সাম্প্রতিক ডিক্রি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তবে সমালোচকেরা বহুবিবাহকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। কারণ তারা মনে করেন, এটি নারীদের প্রতি বৈষম্যমূলক এবং ক্ষতিকর।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত ৬ জানুয়ারি জাকার্তার অস্থায়ী গভর্নর তেগুহ সেতিয়াবুদি একটি নিয়ম জারি করেছেন। এর মাধ্যমে দেশটির ১৯৭৪ সালের বিয়ের আইনের অধীনে থাকা বহুবিবাহের শর্তগুলো পুনর্ব্যাখ্যা ও কঠোর করা হয়েছে।
নতুন ডিক্রি অনুযায়ী—সরকারি পুরুষ কর্মচারীদের প্রথম স্ত্রী যদি বৈবাহিক দায়িত্ব পালনে শারীরিকভাবে অক্ষম হন, তবে অবশ্যই মেডিকেল সনদ দেখাতে হবে। ১০ বছরের বিবাহিত জীবন কাটানোর পরও যদি প্রথম স্ত্রী সন্তান জন্ম দিতে অক্ষম হন তবে তাঁর বন্ধ্যত্বের প্রমাণ দিতে হবে।
এ ছাড়া প্রথম স্ত্রীর অনুমতিই শুধু নয়, আরেকটি বিয়ে করার জন্য আদালতেরও অনুমোদন নিতে হবে।
এই ডিক্রিকে শহরের উচ্চ বিবাহ বিচ্ছেদের হার কমানোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে জাকার্তা এমপ্লয়মেন্ট এজেন্সি। এই সংস্থাটি সরকারি কর্মচারীদের বিষয়গুলো তদারকি করে।
এদিকে, এই ডিক্রি নিয়ে মানবাধিকার গোষ্ঠী এবং লিঙ্গ সমতার প্রচারকেরা তীব্র সমালোচনা করেছেন। তারা মনে করেন, এই ধরনের নিয়ম পিতৃতান্ত্রিক সমাজকে মজবুত করে, নারীদের অধিকার ক্ষুণ্ন করে এবং তাঁদের প্রতি সহিংসতাকে প্রশ্রয় দেয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়া এই ডিক্রিকে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেন, ‘বহুবিবাহ নারীদের প্রতি বৈষম্যের একটি রূপ। কারণ এটি দাম্পত্য সম্পর্কে অসমতা সৃষ্টি করে।’
নারীদের অধিকার রক্ষায় বিদ্যমান আইন সংশোধনের আহ্বান জানিয়ে বহুবিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি জানান উসমান।
ইন্দোনেশিয়ার জাতীয় নারী কমিশন (কমনাস পেরেম্পুয়ান) বহুবিবাহ বিষয়ক শর্তগুলোকে পিতৃতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে, ‘এই শর্তগুলো নারীদের অধস্তন অবস্থানে রাখে এবং তাদের গৃহস্থালির দায়িত্বের প্রতি এককভাবে দায়বদ্ধ করে তোলে।’
কমনাস পেরেম্পুয়ান আরও জানায়, বহুবিবাহের কারণে অনেক ক্ষেত্রে নারীরা মানসিক অবহেলার শিকার হন, যা পারিবারিক সহিংসতার একটি সাধারণ রূপ।
জনগণের মধ্যে এই ডিক্রি নিয়ে ভুল ধারণা রয়েছে বলে জানিয়েছেন জননীতি বিশ্লেষক আছমাদ নুর হিদায়াত। তিনি বলেন, ‘এই ডিক্রি বহুবিবাহকে উৎসাহিত করার জন্য নয়, বরং এর প্রক্রিয়া আরও কঠিন করার জন্য তৈরি।’
দেশটির জাতীয় নারী কমিশনের কমিশনার সিতি আমিনাহ তারদি বলেন, ‘অনেক ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় বিয়েগুলো কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হয় না, যা এই ধরনের বিবাহে থাকা নারী ও তাদের সন্তানদের ঝুঁকির মধ্যে ফেলে।’
সমালোচকেরা বলছেন, এই ডিক্রি বহুগামিতার অন্তর্নিহিত সমস্যা সমাধানে ব্যর্থ এবং এটি বিদ্যমান লিঙ্গবৈষম্যকে আরও প্রকট করতে পারে।
সোর্স: জাকার্তা গ্লোব
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ