নবীন নিউজ, ডেস্ক ১৫ জানু ২০২৫ ০৩:২৩ পি.এম
গাজীপুরে মাটির নিচে উপুড় করে চাপা দেওয়া অবস্থায় কান্নারত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে নবজাতকটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত সোমবার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার সামিট ক্যাডেট একাডেমির পেছনের মাঠের পাশে শিশুরা খেলা করছিল। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসা এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় তারা। এরপর কান্নার শব্দ ধীরে ধীরে বাড়তে থাকলে শিশুরা আশপাশের লোকজনকে ডেকে আনে। পরে তারা মাটির নিচে উপুড় করে চাপা দেওয়া অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। দ্রুত মাটি সরিয়ে নবজাতককে উদ্ধার করেন তারা।
নবজাতকটিকে উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় স্বপ্না বেগম বলেন, আমাদের বাড়ির কাছে মাঠে ছোট শিশুরা খেলা করছিল। হঠাৎ তারা মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। তখন তারা সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় নবজাতককে মাটির নিচে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। তখনও সে কান্না করছিল। তার নাড়িও কাটা হয়নি। আমরা কয়েকজন মিলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করি, বুকের দুধ পান করায়। পরে একটি হাসপাতালে নিয়ে ভর্তি করি। তবে অনেক খুঁজেও নবজাতকটির বাবা-মায়ের সন্ধান পাইনি। শেষ পর্যন্ত বাঁচানোও যায়নি শিশুটিকে।
মঙ্গলবার রাতে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘স্বপ্না বেগম শিশুটিকে উদ্ধারের পর সেবা দিয়ে খানিকটা সুস্থ করে থানায় নিয়ে আসেন। পরে আমরা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানায়।’
গাজীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘আমরা নবজাতককে গ্রহণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সোমবার রাতেই সে মারা যায়। মরদেহ মর্গে রয়েছে।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা