নবীন নিউজ ডেস্ক ১৩ জানু ২০২৫ ০৪:৫৫ পি.এম
সংগৃহীত ছবি
মানব শরীরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকারী উপাদান হরমোন। একে জীবন রক্ষাকারী বললেও ভুল বলা হবে না। শরীর ও মনের সুস্থতার চাবিকাঠি এরই হাতে। শিশুদের সার্বিক বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি থেকে ত্বক-চুলের স্বাস্থ্য, প্রজনন ক্ষমতা, এমনকি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা ঠিক থাকার ব্যাপারেও হরমোনের কার্যকরী ভূমিকা রয়েছে।
হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া মানেই শরীরের ছন্দ পাল্টে যাওয়া। এমন হলে নানা অসুখবিসুখ লেগেই থাকবে। হরমোন নিঃসরণে তারতম্য ঘটলেই নানা লক্ষণ ফুটে উঠবে। অনেকেই এই সব লক্ষণ চিনতে পারেন না। ফলে চিকিৎসাও সঠিক সময়ে শুরু হয় না।
কোন কোন লক্ষণ দেখা দিলে সাবধান হবেন
মেডিসিনের চিকিৎসকরা জানাচ্ছেন, হরমোনের তারতম্য হলে ধীরে ধীরে শরীরের ওজন বাড়তে থাকে। পেটের অংশ স্ফীত হতে থাকে, হাত-পা সরু হয়ে যায়। পেটে লালচে, চওড়া স্ট্রেচ মার্কস দেখা দিতে পারে। হাড় দুর্বল হয়। রক্তচাপ হঠাৎ বেড়ে বা কমে যেতে পারে। পেশি দুর্বল হতে শুরু করে। ঘন ঘন মেজাজ বদলে যেতে পারে।
এ ছাড়া হরমোনের তারতম্যের কারণে ঋতুচক্রে বদল আসতে পারে। এর প্রভাব পড়তে পারে প্রজনন ক্ষমতার উপরেও। হরমোনের তারতম্যের প্রভাব সরাসরি পড়ে শিশুদের বৃদ্ধিতে। যদি দেখা যায়, শিশু মোটা হয়ে যাচ্ছে অথচ তাদের উচ্চতা বাড়ছে না, তা হলে বুঝতে হবে হরমোনের ভারসাম্য ঠিক নেই।
হরমোনের ভারসাম্য নষ্ট হলে ঋতুচক্রের সময় বদলে যাবে। প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের তারতম্য হলে ঋতুস্রাব অনিয়মিত হয়ে যাবে। ঋতুস্রাবের ২৮ দিনের নির্দিষ্ট চক্র থাকে। স্ত্রীরোগ চিকিৎসকদের মতে নির্ধারিত সময়ের থেকে সাতদিন আগে কিংবা পরে ঋতুস্রাব হলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি দেখা যায়, ঋতুস্রাবের সময় অনেকটাই পিছিয়ে যাচ্ছে তা হলে দুঃচিন্তার কারণ আছে। তা ছাড়া হরমোনের তারতম্যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, জরায়ুতে সমস্যাও দেখা দিতে পারে।
সেরোটোনিন হরমোনের ক্ষরণে তারতম্য দেখা দিলে অবসাদ, উদ্বেগ কমতেই চাইবে না। মানসিক নানা সমস্যাও দেখা দিতে পারে। শরীরে গ্লুকোজের তারতম্যও অনেকাংশে নির্ভর করে হরমোনের মাত্রার উপরে। সেখানে তারতম্য হলে “ডায়াবেটোজেনিক ইফেক্ট” দেখা দিতে পারে। হঠাৎ করেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। শরীরে ব্যাথা করতে পারে।
অ্যাড্রিনাল বা পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হলেও হরমোনের নিঃসরণে তারতম্য হয়। তখন নানা “অটোইমিউন ডিজিজ” দেখা দিতে পারে। এর প্রভাব পড়তে পারে স্নায়ুতন্ত্রের উপরেও। ফলে স্নায়ুর জটিল রোগও দেখা দিতে পারে।
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা