নবীন নিউজ ডেস্ক ১৫ জানু ২০২৫ ১১:১২ এ.এম
সংগৃহীত ছবি
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ৭টার দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি নেন।
সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চানমিয়া বলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার কারণে কামাল আহমেদ মজুমদারকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে ডাক্তাররা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি নেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে নেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কামাল আহমেদ মজুমদার। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
কামাল মজুমদার ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।
নবীন নিউজ/পি
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর