নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০১:০৮ পি.এম
বান্দরবানের আলিকদম উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় বিজিবির আলিকদম ব্যাটালিয়ন তাদের আটক করে।
তাদের মধ্যে নারী-পুরুষসহ সব বয়সি মানুষ রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বিজিবির সদস্যরা। পরে অবৈধ অনুপ্রবেশের সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেন তারা।
শনিবার ভোর ৪টার দিকে একটি ট্রাক, প্রাইভেট কার ও কয়েকটি মটর সাইকেলে করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদেরকে সহযোগিতার জন্য পাঁচজনকে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে আলিকদম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দীন বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আটক করার খবর পেয়েছি। তবে থানায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সে দেশের সরকারের চলমান বিবাদের জেরে রোহিঙ্গারা আশ্রয় নেয়ার জন্য পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বহুদিন ধরে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা